Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যেমন শোনা যাচ্ছে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে শ্রেয়স আইয়ারের নাম তেমন ভারতীয় দলে যোগ দিতে পারেন PBKS-এর কোচও (Punjab Kings)।
জাতীয় দলের কোচিং স্টাফেও পরিবর্তন (Punjab Kings)
২০২৬ সালের আইপিএল শেষ হলেই ভারতের সামনে রয়েছে ঠাসা সূচি। ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে ব্যস্ত সেই মত নিজেদের পরিকল্পনা সাজাতে। তবে সিরিজের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা রয়েছে দলেও একাধিক পরিবর্তনের। একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন শ্রেয়স আইয়ার। তবে নেতৃত্বে নয় কোচিং স্টাফেও বড় পরিবর্তনের ইঙ্গিত। সেই কারণেই সামনে এসেছে প্রাক্তন স্পিনার সাইরাজ বাহুতুলের নাম (Punjab Kings)।
রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে সাইরাজ বাহুতুলেকে। ইতিমধ্যেই বোর্ড তাঁর সঙ্গে আলোচনা চালাচ্ছে। তবে শুধু বোর্ড নয় কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও আলোচনা চলছে তাঁর। সব যদি ঠিক থাকে তবে খুব তাড়াতাড়ি টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে যোগ দিতে পারেন এই প্রাক্তন স্পিনার।

বর্তমানে সাইরাজ আইপিএল-এ পাঞ্জাব দলের স্পিন বোলিং কোচ। জানা যাচ্ছে স্পিনারদের নিয়ে তাঁর কাছে খুশি গৌতম গম্ভীর। এর আগে তিনি কাজ করেছেন রাজস্থান রয়্যালসের হয়েও। এর পাশাপাশি জাতীয় দলের ক্রিকেট অ্যাকাডেমিতেও দীর্ঘ দিন স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন বাহুতুলেকে। ফলে ভারতীয় দলের মানসিকতা এবং দলের প্রয়োজন সব কিছু সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা রয়েছে।
আরও পড়ুন: Mothers Day: মাদার্স ডে: ভালোবাসা, প্রতিবাদ আর বাণিজ্যের জটিল ইতিহাস
সেই কারণেই বোর্ড মনে করছে ভবিষ্যতের জন্য নতুন স্পিনার তৈরি করার ক্ষেত্রে সাইরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি। তবে ভারতের জাতীয় দলে যোগ দিতে গেলে পাঞ্জাব দলের দায়িত্ব ছাড়তে হবে। তবে সেটা বড় কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের পাখির চোখ আর তার আগে সব মহড়া সেরে নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Punjab Kings)।


