Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা রনজয় বিষ্ণু। ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন একটি দৃশ্যের শট দেওয়ার পরই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানা গিয়েছে (Ranojoy Bishnu)। লিফটে ওঠার আগে মাথা ঘুরে পড়ে যান তিনি।

ঘনিষ্ঠ মহলের দাবি (Ranojoy Bishnu)
গত কয়েকদিন ধরেই শারীরিক ও মানসিকভাবে বেশ চাপে ছিলেন অভিনেতা। ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চললেও বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রনজয় স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের মতে, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের জেরেই তিনি প্রবল মানসিক চাপে ছিলেন এবং সেখান থেকেই অ্যাংজাইটি অ্যাটাক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুখ খুললেন রণজয় (Ranojoy Bishnu)
বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন (Ranojoy Bishnu)। তাঁদের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা চলছিল সমাজমাধ্যমেও। সেই আবহেই এবার নিজের অবস্থান স্পষ্ট করতে মুখ খুললেন রণজয়।
আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: আইন নয়, নির্দেশেই চলছে পুলিশ! সরকারের বিরুদ্ধে প্রশ্ন বিকাশের
হাতজোড় করে অভিনেতার আবেদন (Ranojoy Bishnu)
সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রণজয়কে বলতে শোনা যায়, “আমাদের বাঁচতে দিন, প্লিজ! আমি বাঁচতে চাই।” তিনি জানান, এই সমস্ত আলোচনা তাঁকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে তুলেছে। তাঁর আবেদন, ব্যক্তিগত বিষয় নিয়ে যেন আর অপপ্রচার না করা হয়।



