Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ আবার হারের মুখ দেখল লখনউ, এই ম্যাচেও ব্যর্থ হলেন পন্থ (RR)।
ম্যাচ হেরে নুম স্থানে লখনউ (RR)
হারের প্রথম হ্যাটট্রিক হয়ে গিয়েছিল এবার তার পরের ম্যাচেও লজ্জার হার লখনউ সুপার জায়ান্টসের। শুরুতে যে দলের কাছে ভাল পারফরম্যান্স আশা করা হচ্ছিল সেই দলই এখন রীতিমত ধুঁকছে। রাজস্থানের বিরুদ্ধে ৪০ রানে হারের পর পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেল LSG (RR)।
২২ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের খেলা তখনও শুরু হয়নি। তার আগে থেকেই সমর্থকদের উত্তেজনার পারদ বাড়তে থাকে বৈভবকে নিয়ে। এই বিস্ময় বালক এই ম্যাচেও ঝড় তুলবেন ভেবে অপেক্ষায় দলের সমর্থকরা। কিন্তু এই ম্যাচে আশাহত হতে হল সবাইকে। দেখা গেল না বৈভব ঝড়। কিন্তু তাতে কী? LSH-র লজ্জাজনক পারফরম্যান্সের কারণে সহজেই ম্যাচ জিতে নিল রাজস্থান। একদিকে রাজস্থান ম্যাচ জিতে উঠে এল দ্বিতীয় স্থানে আর অন্যদিকে ম্যাচ হেরে নবম স্থানে নেমে গেল লখনউ সুপার জায়ান্টস।
এই ম্যাচে প্রথম ব্যাট করতে নামে রাজস্থান। এই পিচ এমনিতেই লো স্কোরিং সেখানে কম রান হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এই ম্যাচে ওপেনার বৈভব নিজের ম্যাজিক দেখতে পারেননি। ফিরে যান মাত্র ৮ রান করে। যশস্বী জয়সওয়াল ১২ বলে করেন ২২ রান। ধ্রুব জুরেল খাতা খুলতে পারেননি (RR)।

অধিনায়ক রিয়ান পরাগ ১৯ বলে ২০। টপ অর্ডার তখন ধসে গিয়েছে। এই সময় দলের হাল ধরেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। ২৯ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেলেন। ডোনোভান ফেরেরার সঙ্গে ৩৩ রানের জুটি এবং শুভম দুবের সঙ্গে ৪৯ রানের ইনিংস খেলেন। ২০ ওভারের শেষে রাজস্থানের স্কোর দাঁড়ায় ১৫৯।

লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ভাল বোলিং করেন মহসিন খান। তিনি ৪ ওভারে দুই উইকেট নেন মাত্র ১৭ রান দিয়ে। অন্যদিকে মহম্মদ সামি ও প্রিন্স যাদব নিয়েছেন দুটি করে উইকেট।
আরও পড়ুন: EVM Glitch: প্রথম দফার ভোটে একাধিক জায়গায় খারাপ EVM!
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে লখনউ সুপার জায়ান্টস। মিচেল মার্শ করেন ৪১ বলে ৫৫ রান। যা দলের সর্বোচ্চ। বাকি কেউ দলের দায়িত্ব নিতে পারেননি। অধিনায়ক ঋষভ পন্থ খাতাই খুলতে পারেননি। বারবার তাঁর নেতৃত্ব এবং কঠিন সময়ে দলকে ভরসা দিতে না পারায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে। নিকোলাস পুরান করেন ২২ এবং হিম্মত সিং করেন ১৫। আয়ুষ বাদোনি এবং মার্করামও এই দিন খাতা খুলতে পারেননি। ১৮ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় পন্থদের ইনিংস।
রাজস্থানের হয়ে ভাল বোলিং করেন জোফ্রা আর্চার। তিনি তিনটে উইকেট নিয়েছেন। নান্দ্রে বার্গার ও ব্রিজেশ শর্মা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা ও রবি বিষ্ণোই। ম্যাচ সেরা জাদেজা (RR)।


