Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তন্ময় খাঁ: আরামবাগের তিলকচক (School Infrastructure Crisis) গ্রামের তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা ঘিরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, দীর্ঘ প্রায় দু’বছর ধরে বন্যার জলে স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়েছে। বারবার প্রশাসনের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি বলে দাবি গ্রামবাসী ও স্কুল কর্তৃপক্ষের।
পরিকাঠামোর সমস্যা (School Infrastructure Crisis)
এই স্কুলে প্রায় ১২০ জন পড়ুয়া এবং ৬ জন শিক্ষক-শিক্ষিকা (School Infrastructure Crisis) রয়েছেন। শিক্ষক-শিক্ষিকার ঘাটতি না থাকলেও সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিকাঠামো। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় ক্লাসরুম এবং অফিসের কাজ একই জায়গায় চালাতে হচ্ছে। ফলে স্বাভাবিক পঠন-পাঠন তো ব্যাহত হচ্ছেই, পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে বসে আলোচনা করার সুযোগ পাচ্ছেন না।
দুর্ভোগে পড়ুয়ারা (School Infrastructure Crisis)
সবচেয়ে দুর্ভোগে পড়ুয়ারাই। অভিযোগ, স্কুল ভবনের দাওয়াতেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে ক্লাস করতে হচ্ছে তাদের। শুধু পড়াশোনা নয়, মিড-ডে মিল খাওয়ার ক্ষেত্রেও একই পরিস্থিতি। কখনও রোদের মধ্যে, কখনও বৃষ্টির জল মাথায় নিয়ে দাওয়াতেই বসে খাবার খেতে হচ্ছে পড়ুয়াদের। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কেন স্থায়ীভাবে স্কুলটির পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় বিধায়কের কাছেও আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। সরকারের পালাবদলের পর এবার কি ফিরবে তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়ের পুরনো হাল? সেই অপেক্ষাতেই দিন গুনছেন পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং গোটা গ্রামের মানুষ।


