Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দফার ভোটের মুখে উত্তর ২৪ পরগনার (ED Raid) হাবড়া-তে ফের তোলপাড় ফেলে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। শনিবার ভোরবেলা একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো এই তল্লাশিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দুর্নীতির সঙ্গে যোগসূত্র (ED Raid)
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, জয়গাছি (ED Raid) নেতাজি রোডের বাসিন্দা সমীর চন্দ ও সাগর সাহা নামে দুই ব্যবসায়ীর বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালানো হচ্ছে। রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই মামলার শিকড় খুঁজতেই নথিপত্র খতিয়ে দেখছেন আধিকারিকরা।
গোয়েন্দাদের দাবি (ED Raid)
গোয়েন্দাদের দাবি, অতিমারির সময় প্রায় ৫ হাজার টনের বেশি গম পাচারের একটি বড় চক্রের সূত্র ধরেই এই তদন্ত এগোচ্ছে। সেই সময় প্রায় ১৭০-র বেশি গমবোঝাই ট্রাক আটক করা হয়েছিল, যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা বলে অনুমান। অভিযোগ, সরকারি বরাদ্দের খাদ্যশস্য জাল নথির মাধ্যমে সীমান্ত পেরিয়ে পাচার করা হয়েছিল।
আরও পড়ুন: Burdwan Local Train: স্টেশনে দাঁড়িয়ে ডাউন বর্ধমান লোকাল, সাত সকালেই বিপত্তি!
এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক গুরুত্ব বেড়েছে, কারণ হাবড়া কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় আগে তাঁর নাম জড়িয়েছিল এবং তিনি গ্রেফতারও হয়েছিলেন, যদিও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। অভিযান চলাকালীন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বাড়ি ঘিরে রাখা হয়েছে এবং ভেতরে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা এখন মূলত আর্থিক লেনদেন, কালো টাকা ও সম্ভাব্য প্রভাবশালী যোগসূত্র খুঁজে দেখছেন।


