Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে শুক্রবার ওপেনিং হয় দেশের দুই সূচক সেনসেক্স ও নিফটি৫০-র (Sensex and Nifty50)।
নতুন বছরে খুশির হাওয়া শেয়ার বাজারে (Sensex and Nifty50)
গত বছরে শেয়ার বাজার নিয়ে লগ্নিকারীদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হলেও নতুন বছরে উঠে দাঁড়াল শেয়ার মার্কেট। শুক্রবার অর্থাৎ ২ জানুয়ারি বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে দেশের স্টক মার্কেটে। বৃদ্ধি হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। এই বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড সংস্থাগুলির মার্কেট ক্যাপিটালাইজ়েশন ৪ লক্ষ কোটি টাকা বেড়ে হয়েছে ৪৮১ লক্ষ কোটি টাকা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স নিফটি৫০ পৌঁছে গিয়েছে রেকর্ড উচ্চতায় (Sensex and Nifty50)।
শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে ২ জানুয়ারি ওপেনিং হয় নিফটি৫০ ও সেনসেক্সের। বেলা বাড়ার সাথে সাথে পয়েন্টও বাড়তে থাকে। বাজার বন্ধের সময় ৫৭৩ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে সেনসেক্স রয়েছে ৮৫ হাজার ৭৬২ পয়েন্টে এবং ১৮২ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে নিফটি৫০ রয়েছে ২৬ হাজার ৩২৮ পয়েন্টে। এই সূচক শুক্রবার ছুঁয়েছিল ২৬,৩৪০ পয়েন্ট।
দুই বেহমার্ক সূচকের পাশাপাশি বৃদ্ধি হয়েছিল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সের। বিএসই মিড ক্যাপ বেড়েছে ০.৯৭ শতাংশ এবং বিএসই স্মল ক্যাপ বেড়েছে ০.৭৯ শতাংশ। বিভিন্ন সেক্টরাল ইনডেক্সেরও বৃদ্ধি হয়েছে এ দিন। তাছাড়াও পজিটিভ রয়েছে নিফটি-তে এফএমসিজি বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স।
নিফটি৫০ ইনডেক্সের স্টকের মধ্যে দাম বেড়েছে ৪০টি স্টকের। যার মধ্যে রয়েছে কোল ইন্ডিয়া (৭.১৫%), এনটিপিসি (৪.৫৬%) এবং হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়ের (৩.৫৩%) শেয়ার দর বেড়েছে সবচেয়ে বেশি। আইটিসি (৩.৭৮%), কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (১.২৬%) এবং নেশলে ইন্ডিয়ার (১.১৩%)।
আরও পড়ুন: Dev Subhashree: পুজোয় বক্সঅফিস কাঁপাতে আসছে দে-শু জুটি!
এই বৃদ্ধির নেপথ্যে একাধিক কারণ আছে বলে বিশেষজ্ঞদের মত। তাঁদের মতে লগ্নিকারীরা চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে স্ট্রং ফিনানশিয়াল রিপোর্টের আশা রাখছেন। যা মার্কেটে পজিটিভ ভাইব আন্তে সহজ করেছে। গাড়ি বিক্রির গত বছরের রিপোর্ট প্রকাশ পেয়েছে আর সেখানে দেখা যাচ্ছে গাড়ির বিক্রি উল্লেখযোগ্য হরে বৃদ্ধি পেয়েছে। যার প্রভাবে এই বৃদ্ধি বলে মনে করছেন মার্কেট এক্সপার্টরা। এশিয়ার মার্কেট পজিটিভ থাকার ফলেও এই বৃদ্ধি হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


