Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝেই শ্রেয়স আইয়ার দেশে ফিরে আসছেন। সূত্রের খবর তার সাথে কথা হয়েছে ভারতীয় দলের প্রধান নির্বাচকের সাথে (Shreyas Iyer)।
বিরতি নেওয়ার সিদ্ধান্ত শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝপথ থেকে ফিরে আসছেন শ্রেয়স আইয়ার। পিঠের চোটের কারণে তিনি লাল বলের ক্রিকেট থেকে ছয় মাস বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। শ্রেয়সের পিঠের অস্ত্রপ্রচারও হয়েছে। ফের একবার ব্যথা অনুভব করার কারণে নিজের এই সিদ্ধান্তের কথা বোর্ডকে জানান তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ভারতীয় এ দলকে নেতৃত্ব দিলেও তাকে ইরানি কাপে খেলতে দেখা যাবে না। বাকি খেলায় দলের দায়িত্ব সামলাবেন রজত পাতিদার (Shreyas Iyer)।

নিজের এই সমস্যার কথা দলের প্রধান নির্বাচক অজিত আগরকারকে জানান তিনি। ভারতীয় বোর্ডের এক সূত্রের কথা অনুযায়ী ‘আইয়ার এবং আগরকরের মধ্যে কথা হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা তার পক্ষে ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। ব্যথা অনুভব করছে পিঠে। আর সেই কারণেই ভারতীয় এ দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। এই বিরতি তাকে ফিটনেসে উন্নতিতে সাহায্য করবে।
আরও পড়ুন: Ind vs Pak: ভারত-পাক ‘লড়াই’ নিয়ে ‘স্কাই’-এর মন্তব্যের পাল্টা দিলেন পাক পেসার
এশিয়া কাপে তার দলে জায়গা না পাওয়া নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। অনেকের মতেই আইয়ার ছিলেন দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার। তার দলে জায়গা না পাওয়ার ফলে কার্যত হতাশ হয়েছিলেন তিনি ও ভারতীয় সমর্থকরা। সম্প্রতি শ্রেয়সকে যেতে হচ্ছে কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে। দলীপ ট্রফিতে রান পান নি তিনি। তার সংগ্রহে আসে যথাক্রমে ২৫ এবং ১২ রান। ভারতীয় এ দলের হয়েও রান পান নি তিনি। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে তাকে নেতৃত্ব দিতে দেখা যাবে। কিন্তু ১ অক্টোবর থেকে শুরু হওয়া ইরানি কাপে তাকে দেখা যাবে না (Shreyas Iyer)।


