Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলে মঙ্গলময়! ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে ঠিক বেলা ৩টে ১ মিনিট। শুভাংশু শুক্লা-সহ চার নভশ্চরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এল স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’(Shubhanshu Shukla)।স্বাস্থ্য পরীক্ষার পর একে একে বের করে আনা হয় শুভাংশুদের। পৃথিবীর কক্ষপথে ১৮ দিন কাটিয়ে সফল অভিযানের পর ফিরল মহাকাশযান।
পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)
ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর দুপুর ৩টা ১ মিনিটে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা(Shubhanshu Shukla)। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে তখন অবশ্য রাত! নির্ধারিত সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শুভাংশুদের ক্যাপসুল। এই সময়ে ক্যাপসুলের গতি ছিল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার। ধীরে ধীরে তা কমতে কমতে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় নেমে আসে। এরপর একে একে খুলে যায় চারটি প্যারাশ্যুট। ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ‘ড্রাগন’।

হাসিমুখে শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)
প্রশান্ত মহাসাগরে আগে থেকেই প্রস্তুত ছিল ‘রিকভারি ভেহিকল’(Shubhanshu Shukla)। তৈরি ছিল স্পেসএক্সের একটি দল। অবতরণের পরেই তারা শুভাংশুদের ক্যাপসুলের কাছে পৌঁছে যায়। এরপর ক্যাপসুলটিকে তুলে নেওয়া হয় জাহাজে। এর কিছুক্ষণ পর ক্যাপসুলের হ্যাচ খুলে যায়। ভিতরে ঢোকেন বিশেষজ্ঞদের দল। শারীরিক পরীক্ষার পর ভিতর থেকে বার করে আনা হয় চার নভশ্চরকে। প্রথমে হাসিমুখে বেরিয়ে আসেন কমান্ডার পেগি হুইটসন। এরপরেই বার করে আনা হয় শুভাংশুকে। তাঁরও মুখে হাসি, হাত নাড়তে নাড়তে ‘ড্রাগন’ ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন তিনি।জাহাজেই তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দীর্ঘদিন মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাটানোর পর শরীর ঠিকভাবে পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন কিনা, তা দেখার জন্যই এই পরীক্ষা করা হয়। পরবর্তী এক সপ্তাহ তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।
‘ঘরের ছেলে’র ঘরে ফেরা (Shubhanshu Shukla)
অন্যদিকে, ঘরের ছেলে’র ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বাসিত শুভাংশুর শহর উত্তরপ্রদেশের লখনউ(Shubhanshu Shukla)। শুভাংশুর বাবা শম্ভুদয়াল শুক্লা এবং মা আশা শুক্লা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছেলের এই সাফল্যে তাঁরা গর্বিত। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে শুভাংশুদের ‘ড্রাগন’ নামতেই ভারতের জাতীয় পতাকা নিয়ে হাত নাড়াতে থাকেন তাঁরা। শুভাংশুর মায়ের চোখে কিছুটা জলও দেখা যায়। তারইমধ্যে ‘চক দে ইন্ডিয়া’ গান বাজানো হতে থাকে। সেই গানে গলা মিলিয়ে জাতীয় পতাকা ওড়াতে থাকেন শুভাংশুর মা।
আরও পড়ুন-Student raped: ওড়িশা-কাণ্ডের পুনরাবৃত্তি! নোটসের দেবেন বলে ছাত্রীকে ডেকে ধর্ষণ, ধৃত দুই শিক্ষক-সহ ৩
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা (Shubhanshu Shukla)
শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Shubhanshu Shukla)। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ঐতিহাসিক অভিযান সেরে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানাই! ভারতের প্রথম মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখে তিনি অসম্ভব নিষ্ঠা, সাহস এবং উদ্যমের পরিচয় দিয়েছেন। কোটি কোটি স্বপ্নকে অনুপ্রাণিত করেছেন শুভাংশু। এই অভিযান আমাদের নিজস্ব মানব মহাকাশ অভিযান ‘গগনযান’-এর দিকে আরও একটি মাইল ফলক।’ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশ থেকে সফলভাবে ফিরে আসায় অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘শুভাংশুর প্রত্যাবর্তন প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের। তিনি শুধু মহাকাশ ছোঁয়নি, ভারতের আশা-আকাঙ্ক্ষাকেই পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়।’

শুভাংশু শুক্লার যাত্রা (Shubhanshu Shukla)
২৫ জুন স্পেসএক্সের ড্রাগন স্পেসক্রাফট নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে(Shubhanshu Shukla)। শুভাংশু শুক্লা এই মিশনের পাইলট। এই যাত্রার মধ্য দিয়ে তিনি রাকেশ শর্মার (১৯৮৪) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ ভ্রমণ করলেন। ২৮ জুন শুভাংশুর সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।অ্যাক্সিয়ম স্পেস সংস্থার তরফে জানানো হয়েছে, শুভাংশু ও তাঁর সহযাত্রীরা গত ১৮ দিন ধরে মহাকাশে নানা বৈজ্ঞানিক কাজ করেছেন। শুভাংশু একাই সাতটি ভারত-কেন্দ্রিক মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা করেন। এগুলি ভবিষ্যতের গ্রহ অভিযান বা চাঁদের বুকে মানুষ পাঠানোর প্রস্তুতিতে এই গবেষণাগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।



