Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গুজরাতের স্যর ক্রিক সীমান্ত(SIR Creek)। সীমান্তবর্তী ওই এলাকায় পাকিস্তান সম্প্রতি নতুন করে সেনা মোতায়েন শুরু করায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এর জবাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh) সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসলামাবাদকে।
রাজনাথের কঠোর সতর্কবার্তা (SIR Creek)
দশেরা উপলক্ষে গুজরাতের ভুজে ভারতীয় সেনার ঐতিহ্যবাহী ‘শস্ত্র পূজা’ অনুষ্ঠানে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী(SIR Creek)। সেখানেই তিনি বলেন—
“স্যর ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনও আগ্রাসনের জবাবে এমন প্রত্যাঘাত হবে, যার অভিঘাতে ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে যাবে।”
তিনি স্মরণ করান ১৯৬৫ সালের যুদ্ধ, যখন ভারতীয় সেনা লাহোরের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই সঙ্গে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গও টেনে পাকিস্তানকে সতর্ক করেন। তাঁর কথায়, “পাকিস্তানকে মনে রাখতে হবে, করাচি যাওয়ার একটি পথ কিন্তু এই খাঁড়ি হয়েই।”
স্যার ক্রিক নিয়ে পুরনো দ্বন্দ্ব (SIR Creek)
- স্যার ক্রিক হল সিন্ধু নদের ব-দ্বীপ অঞ্চলে প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ খাঁড়ি ও জলাভূমি অঞ্চল(SIR Creek)।
- কচ্ছের রণের পশ্চিমে অবস্থিত এই নালা ও জলাভূমি পাকিস্তানের সিন্ধ প্রদেশকে গুজরাত থেকে আলাদা করেছে।
- সীমান্তরেখা নির্ধারণ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে।
এই এলাকায় নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফের বিশেষ বাহিনী ‘ক্রিক ক্রোকোডাইল’।

আরও পড়ুন : Pok Protest : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী বিক্ষোভ, ঘটনায় ১২ জনের মৃত্যু
অতীতের সংঘর্ষ(SIR Creek)
স্যর ক্রিক এলাকাকে ঘিরে আগেও বহুবার সংঘর্ষ হয়েছে(SIR Creek)। বিশেষ করে ১৯৯৯ সালে ভারতীয় বায়ুসেনা এখানে অনুপ্রবেশকারী একটি পাক নজরদার বিমান ভূপাতিত করেছিল। ওই ঘটনায় ১৬ জন পাক সেনা নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর দীর্ঘদিন এলাকা তুলনামূলক শান্ত থাকলেও সাম্প্রতিক সেনা সমাবেশ নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি করেছে।
বর্তমান পরিস্থিতি
পাকিস্তানের পক্ষ থেকে সেনা সংখ্যা বাড়ানোয় ভারতও সীমান্তে সতর্কতা বাড়িয়েছে(SIR Creek)। সেনা সূত্রে খবর, নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং বিএসএফকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তবে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হতে পারে।
আরও পড়ুন : Yunus On Awami League : আওয়ামী লীগ প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য মহম্মদ ইউনূসের
ভারত-পাকিস্তান সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গুজরাতের স্যার ক্রিক সীমান্ত। সীমান্তবর্তী ওই এলাকায় পাকিস্তান সম্প্রতি নতুন করে সেনা মোতায়েন শুরু করায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এর জবাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসলামাবাদকে।


