Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটে শুরু হল নতুন (Smriti Mandhana) অধ্যায়। হরমনপ্রীত কৌর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই দলের নতুন পূর্ণসময়ের সাদা বলের অধিনায়ক হিসেবে স্মৃতি মন্ধানার নাম ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার পর হরমনপ্রীতের জায়গায় এবার দায়িত্ব সামলাবেন ভারতের অন্যতম তারকা ব্যাটার মন্ধানা।
কৃতজ্ঞ স্মৃতি (Smriti Mandhana)
নতুন দায়িত্ব পাওয়ার পর স্মৃতি (Smriti Mandhana) জানান, দেশের নেতৃত্ব দেওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের বিষয়। ছোটবেলা থেকেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা তাঁর কাছে বিশেষ অনুভূতির, আর এবার পুরো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াকে তিনি নিজের ক্রিকেটজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন। এই দায়িত্বের জন্য বিসিসিআই, নির্বাচক, সতীর্থ এবং তাঁর পাশে থাকা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
হরমনপ্রীতের প্রতি শ্রদ্ধা (Smriti Mandhana)
একইসঙ্গে বিদায়ী অধিনায়ক হরমনপ্রীত কৌরের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন মন্ধানা। দীর্ঘ সময় ধরে দলের নেতৃত্ব সামলানোর জন্য হরমনপ্রীতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদানকে ভারতীয় দলের যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করেছেন নতুন অধিনায়ক।
এর আগে ভারতের হয়ে ১৮টি টি-টোয়েন্টি এবং চারটি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মন্ধানা। তবে এবারই প্রথম তিনি নিয়মিতভাবে সাদা বলের দুই ফরম্যাটে জাতীয় দলের দায়িত্ব পেলেন।
অধিনায়ক হিসেবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর সাফল্য রয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে ২০২৪ এবং ২০২৬ সালে চ্যাম্পিয়ন করেছেন তিনি।
আরও পড়ুন: PM Modi: রাজনীতির ২৫ বছর পূর্তি, প্রার্থনায় দেশের মঙ্গল চাইলেন মোদী
নতুন দায়িত্বে মন্ধানার প্রথম পরীক্ষা ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ। ১৬ অক্টোবর রায়পুরে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের একদিনের সিরিজ।

