Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল মাঠে মেসি-আর্জেন্টিনার বুক ভেঙে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতে, এবার ক্রিকেট পিচেও ধামাকা লাগিয়ে দিয়েছে স্পেন (Spain Cricket)! ইয়ামাল আর রদ্রিদের দেশের মানুষ এতদিন জানত ফুটবল মানেই গোল আর গোল। কিন্তু এখন তারা বলছিল—”গোল তো বহু করেছি, চলো এবার একটু ছক্কা হাঁকানো যাক!” আর যেমন কথা, তেমন কাজ। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলে এক্কেবারে বিশ্বরেকর্ড গড়ে বসল ফুটবলের দু’বারের বিশ্বজয়ীরা!
অজি অহংকার এখন স্প্যানিশ পকেটে (Spain Cricket)
ব্যাপারটা একটু খোলসা করা যাক। এর আগে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার বিশ্বরেকর্ডটা ছিল রিকি পন্টিংয়ের সেই ২০০৩ সালের সোনালী অস্ট্রেলিয়া দলের। পন্টিংয়ের অজি বাহিনী টানা ১৭টি ওয়ানডে আর সাথে ৩টি টেস্ট মিলিয়ে ২০টিতে অপরাজিত থেকে বিশ্বকে কাঁপাচ্ছিল। ক্রিকেট বিশ্ব তখন ভাবত—”বাব্বা! এদের হারাবে কে?” কিন্তু কে জানত, একদিন ম্যাজিক দেখাতে আসবে সেই দেশ, যাদের জার্সিতে ফুটবলাররাই বেশি দৌড়ায়! তিন বছর আগে আইল অফ ম্যানকে হারিয়ে স্পেনের এই জয়রথ শুরু হয়েছিল, যা এখন ফিনল্যান্ডকে চূর্ণ করে একুশে এসে ঠেকেছে। মাঝে জার্সি, ক্রোয়েশিয়া, চেকিয়া, গ্রিস—কেউই স্পেনের সামনে টিকতে পারেনি।
আরও পড়ুন: Mohun Bagan Durand: চিন্তায় মোহনবাগান ম্যানেজমেন্ট! কেন?
ফুটবলের মতো ক্রিকেটেও বসগিরি! (Spain Cricket)
শুধু আন্তর্জাতিক ফরম্যাটেই নয়, টি-টোয়েন্টিতেও স্পেনের (Spain Cricket) দাপট এখন দেখার মতো। ২০২৪ সালে গ্রিসকে হারিয়ে টানা ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল তারা। আর এখন সেই সংখ্যাটা গড়িয়ে ২১-এ পৌঁছে গেছে। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টির তকমা পাওয়ার পর থেকে তারা খেলেছে মোটে ৫০টি ম্যাচ, জিতেছে ৪১টিতে আর হেরেছে মাত্র ৮টিতে! অ্যাসোসিয়েট দেশগুলির মধ্যে স্পেনের এই পারফরম্যান্স দেখলে মনে হয়, তারা ভুল করে ফুটবল ছেড়ে ক্রিকেটে চলে এসেছে, নাকি ক্রিকেটকেই ফুটবল বানিয়ে খেলে বেড়াচ্ছে! ফুটবল মাঠে যেমন টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে তাদের, ক্রিকেটেও এবার সেই একই ট্রেন্ড চালু করে দিল ইয়ামাল-রদ্রিরা। এখন শুধু দেখার পালা, স্পেনের এই ‘ক্রিকেট জ্বর’ কোথায় গিয়ে থামে!



