Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দাগি না হওয়া সত্বেও তাঁদের যোগ্যদের তালিকায় রাখা হয়নি। এই অভিযোগে জরুরী ভিত্তিতে দ্রুত শুনানির আর্জি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুপ্রিমকোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেলে চাকরি হারানো গ্ৰুপ -‘সি’ ও গ্ৰুপ- ‘ডি’ কর্মীদের একাংশ(SSC HC)। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।
গ্ৰুপ -‘সি’ ও গ্ৰুপ- ‘ডি’ পদেও নিয়োগ পরীক্ষা (SSC HC)
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে সুপ্রিমকোর্ট ২০১৬ সালের এসএসসি-এর ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয়। তার মধ্যে গ্ৰুপ -‘সি’ ও গ্ৰুপ- ‘ডি’ কর্মীরাও ছিলেন। শীর্ষ আদালতের নির্দেশে চলতি বছরে গ্ৰুপ -‘সি’ ও গ্ৰুপ- ‘ডি’ পদেও নিয়োগ পরীক্ষার আয়োজন করেছে এসএসসি। গত ৩ নভেম্বর থেকে গ্রুপ ‘সি’, গ্রুপ ‘ডি’ পদে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর, বুধবার পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া।
দাগি নন, তবু নাম বাদ! (SSC HC)
সুপ্রিমকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে, কোনও অযোগ্য চাকরিপ্রার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কিন্তু ২০১৬ প্যানেলের চাকরিহারা কিছু গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ প্রার্থীর দাবি, তাঁরা কোনও ভাবেই ক্যাটাগরাইজেশন অনুযায়ী দাগি নন। তবুও তাঁদের নাম যোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উল্টে অযোগ্যদের তালিকায় তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ এর নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যেহেতু আগামী বুধবার আবেদন জানানোর শেষ তারিখ, তাই জরুরিভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানান। মামলা দায়েরের অনুমতি দেওয়ার পাশাপাশি দ্রুত শুনানির আবেদন গ্ৰহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামীকাল তথা মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Delhi Blast: লালকেল্লায় বিস্ফোরণ জের, উপত্যকা জুড়ে এনআইএয়ের তল্লাশি
কমিশনের কাছে তালিকা তলব আদালতের (SSC HC)
সেই সঙ্গে,এদিন ২০১৬ সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপত্র পাওয়াদের তালিকাও কমিশনের থেকে তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। পরবর্তী শুনানির দিন এই তালিকা আদালতে জমা দিতে কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।



