Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সাবস্ক্রিপশনের সময়েই ধাক্কা লেগেছিল সংস্থাটির। ৯০% সাবস্ক্রিপশন রেট ছোঁয়ার জন্য সেবিকে হস্তক্ষেপ করতে হয়েছিল (Stock Market)।
মুখ থুবড়ে পড়ল IPO (Stock Market)
আইপিও নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। লগ্নিকারীরা সহজেই লাভের মুখ দেখেন বলেও চলতি ধারণা রয়েছে। সম্প্রতি বেশ কিছু সংস্থার আইপিও থেকে মুনাফা পাওয়ায় এই নিয়ে আরও চর্চা বেড়েছে। তবে এই খাতে বিনিয়োগ করে আবার অনেক সময়ই ক্ষতির মুখে পড়তে হয়েছে লগ্নিকারীদের (Stock Market)। ২৩ ডিসেম্বর তালিকাভুক্ত হতেই লগ্নিকারীদের ক্ষতির মুখে ফেলল KSH International।
আইপিও ইস্যু প্রাইস থেকে ৪ শতাংশ কমে তালিকাভুক্ত হয়েছে শেয়ারটি। এর ইস্যু প্রাইস ছিল ৩৮৪ টাকা, এই দিন এ দিন NSE ও BSE-তে তালিকাভুক্ত হয়েছে ৩৭০ টাকা দামে। গ্রে মার্কেটের ট্রেন্ডও অবশ্য সেটাই বলেছিল। তালিকাভুক্তির ঠিক আগেই KSH International-এর GMP (গ্রে মার্কেট প্রাইস) ছিল ২ টাকা (Stock Market)।
এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন খোলা ছিল ১৬-১৮ ডিসেম্বর। প্রাথমিকভাবে ৭১০ কোটি টাকা তোলার জন্য আইপিও আনা হয়েছিল। তার মধ্যে ফ্রেশ ইস্যু ছিল ৪২০ কোটি টাকা। অফার-অন-সেল ছিল ২৯০ টাকা। মাত্র ৮৩ শতাংশ সাবস্ক্রিপশন হয়েছিল এই আইপিও-র।

সেই সময় সেবি-কে পদক্ষেপ নিতে হয় যাতে সাবস্ক্রিপশন অন্তত ৯০ শতাংশ ছুঁয়ে ফেলে। তার জন্য বেশ কিছু অপশন দেওয়া হয় সেবি-র পক্ষ থেকে। তার মধ্যে ছিল, ১. অফার-অন-সেল (OFS) সাইজ কমিয়ে ফেলা হবে। ২. সাবস্ক্রিপশনের সময় বাড়ানো হবে। ৩. প্রাইস ব্যান্ড কমিয়ে দেওয়া হবে। কোনও অপশনে রাজি না হলে IPO প্রত্যাহার করতে হবে এবং সব বিনিয়োগকারীকে টাকা ফিরিয়ে দিতে হবে।
আরও পড়ুন: Stocks to Buy: আরও বৃদ্ধির ইঙ্গিত নিফটি৫০-র? দিশা দেখাতে পারে আইটি, মেটাল সেক্টর?
সংস্থার তরফে বেছে নেওয়া হয় প্রথম অপশন। এর পরেই ওই সংস্থা OFS-এর অংশ কমিয়ে ফেলে। আগে ২৯০ কোটি টাকা ছিল, পরে সেট হয় ২২৪.৪ কোটি টাকা। ফ্রেশ ইস্যু কমানো হয়নি (Stock Market)। এই পদক্ষেপের পরে সাবস্ক্রিপশন রেটে ৯০ শতাংশ ছোঁয় KSH International
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


