Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশেষজ্ঞদের একাংশ শেষ ক্লোজিংয়ের থেকে ডাউন স্টার্টের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে (Stocks)।
পতনের ভ্রুকুটি নাকি বৃদ্ধির আমেজ? (Stocks)
বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। বৃষ্টিও নেমেছে ঝেঁপে। একদিকে আকাশে যেমন কালো মেঘের ভ্রুকুটি তেমন দালাল স্ট্রিটে কী হয়, কী হয় হাওয়া। দেশের শেয়ার বাজার বুধবার ট্রেডিং সেশনে বড় অঙ্কের বৃদ্ধি দেখেছে। এই দিন সেনসেক্স এবং নিফটি৫০ বেড়েছে ১.২৫ শতাংশ প্রায়। সেই সঙ্গে বৃদ্ধি হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরের। লাফিয়ে বেড়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্স। কিন্তু বৃহস্পতিবার একই ধারা বজায় থাকবে শেয়ার মার্কেটে? এই অস্থিরতার মাঝে কোন কোন স্টকে নজর রাখেবন জেনে নিন (Stocks)।
ভারতের শেয়ার বাজার এই মুহূর্তে প্রকৃতির মত অনিশ্চিত। কখনও রোডের ঝলকানি আবার কখনও কালো মেঘের ভ্রুকুটি। বিশেষজ্ঞদের একাংশও ও অনিশ্চিত যে বৃহস্পতিবার কেমন থাকবে শেয়ার মার্কেট। কারণ শেষ ট্রেডিং সেশনে রেকর্ড অঙ্কের বৃদ্ধি পেয়েছে মার্কিন স্টক মার্কেট। এশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ বাজারে বৃদ্ধির আবহ রয়েছে বৃহস্পতিবার। হ্যাংসেং বেড়েছএ ১.১ শতাংশ। জাপানের টপিক্স বেড়েছে ২.১ শতাংশ।

তবে গিফ্ট নিফটি আবার এই দিন সকাল থেকে ৭৭ পয়েন্ট ডাউন রয়েছে। এই সব কারণে বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে শেষ ক্লোজিংয়ের থেকে ডাউন স্টার্টের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আবার একাংশ মনে করছেন মিউটেড স্টার্ট হবে বলে মনে করছেন। তাঁদের অনেকের মতে দিনের শুরুটা ভাল না হলেও পরে গতি আসতে পারে মার্কেটে। এই পরিস্থিতিতে কয়েকটি স্টকের পরামর্শ দিচ্ছেন এক্সপার্টরা, জেনে নিন সেগুলি কী কী (Stocks)।
আরও পড়ুন: SRH: একাধিক ক্যাচ মিসের খেসারত, পাঞ্জাবকে হারিয়ে টপার হায়দরাবাদ
- ওয়েলস্পুন লিভিং: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। ওয়েলস্পুন লিভিংয়ের স্টকের দাম ১৩৩ টাকা। এর টার্গেট প্রাইস ১৪৪ টাকা এবং স্টপ লস ১২৬ টাকা।
- বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস: এই সংস্থার স্টক নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ২৮৬ টাকা। এর টার্গেট প্রাইস ৩০৮ টাকা এবং স্টপ লস ২৭৩ টাকা।
- জুবিল্যান্ট ইনগ্রেভিয়া: জুবিল্যান্ট ইনগ্রেভিয়ার স্টক নিয়ে পজিটিভ এক্সপার্টরা। এই স্টকের দাম ৭৪২ টাকা। এর টার্গেট প্রাইস ৮০০ টাকা এবং স্টপলস ৭১০ টাকা।
- কারুর বৈশ্য ব্যাঙ্ক: কারুর বৈশ্য ব্যাঙ্কের স্টকের দাম ৩০৫ টাকা। এর টার্গেট প্রাইস ৩৩২ টাকা এবং স্টপ লস ২৯২ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


