Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এক সময় গোটা ভারত মনে করত বিহার মানেই অনুন্নতি, শিক্ষাহীনতা, মাফিয়া রাজ, জাতপাতের সংঘাত (Students Crowd)। সেই সময়টাকে আরও কুখ্যাত করেছিল প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক অবক্ষয়। লালু-যুগে শিক্ষার মান কতটা নিচে নেমে গিয়েছিল, তার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল তাঁর মেয়ের ডাক্তারি পরীক্ষায় “টপার” হয়ে দিল্লিতে গিয়ে ফেল করা। দেশ বুঝে গিয়েছিল, বিহারের শিক্ষাব্যবস্থা কতটা পচে গেছে। বাইরের কেউ বিহারে চাকরির পরীক্ষা দিতে গেলে স্টেশন ছাড়তেই দেওয়া হত না এ যেন মধ্যযুগীয় প্রাদেশিকতার ভয়ংকর রূপ। সমগ্র ভারত বিহারকে নিয়ে হাসিঠাট্টা করত, ঠাট্টার পাত্র ছিল লালুজী নিজেও।
নীতিশ কুমারের কঠোর শাসন (Students Crowd)
নীতিশ কুমার ক্ষমতায় এসে সেই অন্ধকারের ভিতটাই নেড়ে দেন। টোকাটুকি বিরোধী কঠোর সংস্কার পরীক্ষায় নকল বন্ধ করলেন ফলে পাশের হার নাটকীয়ভাবে কমে গেল। কিন্তু তিনি জানতেন, সার্টিফিকেটের ভিড় নয়, দরকার যোগ্যতা। তাই তিনি কোয়ালিটি–ভিত্তিক শিক্ষার ওপর জোর দিলেন। যে মদ থেকে রাজ্যে বিপুল রাজস্ব আসত, সেই মদ বিক্রি নিষিদ্ধ করলেন মানুষকে বাঁচাতে। সামাজিক নেশা কমল, অপরাধ কমল, পরিবার ভাঙন কমল। জাতপাত ও সশস্ত্র সংঘর্ষের অবসান, দলিত উচ্চবর্ণ সংঘাত, রণবীর সেনা–মাওবাদী রক্তপাত সবই কড়া হাতে দমন করা হল। ধীরে ধীরে স্থিরতা ফিরে এল বিহারে। এই সমস্ত পদক্ষেপ মিলে বিহারে জন্ম নিল নতুন মানসিকতা “যোগ্যতা আমাদের অস্ত্র, শ্রম আমাদের পথ। ভিক্ষা নয়, পরিশ্রমই পরিচয়।”
সাধারণ মানুষের মনোভাবের রূপান্তর (Students Crowd)
দু’টি বাস্তব ঘটনা সেই রূপান্তরকে স্পষ্ট করে, গয়া বাসস্ট্যান্ডের চা-ওয়ালা শীতের ভোরে চা-ওয়ালা বললেন, “আপনাদের ছেলে যেখানে গভমেন্ট নকরি করবে, আমার ছেলে চা বেচবে?” তিনি ছেলেকে আইপিএস কোচিংয়ে পড়াচ্ছেন! একজন চা-বিক্রেতা তাঁর সন্তানকে অফিসার হিসেবে দেখতে চান এটাই নতুন বিহারের শক্তি: স্বপ্ন দেখার অধিকার। পরীক্ষার জন্য ট্রেনে গাদাগাদি করে আসা যুবকরা বিহার-ইউপি থেকে ছেলেেরা জেনারেল কম্পার্টমেন্টে গাদাগাদি করে এসে স্টেশনে রাত কাটিয়ে পরীক্ষা দিত। তাদের একটাই কথা “যেখানে চাকরির বিজ্ঞাপন বেরোয়, আমরা ফর্ম ফিল আপ করি।” এ এক ভয়ংকর দৃঢ় সংকল্প, চাকরি পেতে হলে কষ্ট করতে হবে, সুযোগের অপেক্ষা নয়, সুযোগ খুঁজে নিতে হবে।
জেদের পাঠশালা (Students Crowd)
প্রতিদিন বিকেলে সাসারাম স্টেশনের প্ল্যাটফর্ম ভর্তি হয়ে যায় শত শত ছাত্রে। গ্রামে বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই তাই তারা স্টেশনেই পড়ে, জিআই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অংক, ইংরেজি। এ যেন উন্মুক্ত আকাশের নীচে এক বিশাল স্টাডি ক্যাম্প। ভারত অবাক হয়ে দেখেছিল এই ছবি এক রাজ্য তার ভবিষ্যৎ নিজের খেটে তৈরি করছে।
আরও পড়ুন: FIR Against BLO: নয়ডায় ৬০ জন বিএলও-সহ ৭ সুপারভাইজারের বিরুদ্ধে FIR!
পাটনার গঙ্গার তীরে ‘ফ্রি রেল কোচিং’
সাম্প্রতিক ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, গঙ্গার তীরে হাজার হাজার যুবক রেল পরীক্ষার ফ্রি টিপস নিতে ভিড় করছে। কেউ রিল বানাতে নয়, কেউ উৎসবে নয় সবাই এসেছে ক্যারিয়ারের জন্য যুদ্ধ করতে।



