Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার গৌড়ীয় মঠে আয়োজিত হতে চলেছে দু’দিনব্যাপী শ্রী শ্রী রাধাষ্টমী মহোৎসব (Suvendu Adhikari)। গৌড়ীয় মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসব এ বছর ১০৭তম বর্ষে পদার্পণ করছে। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরকে কেন্দ্র করে মঠ প্রাঙ্গণে থাকছে বিশেষ পুজো, হরিনাম সংকীর্তন-সহ একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অধিবাস মহোৎসব দিয়ে শুরু উৎসবের (Suvendu Adhikari)
১৮ সেপ্টেম্বর, শুক্রবার অধিবাস মহোৎসবের মাধ্যমে এবারের অনুষ্ঠানের সূচনা হবে। ওই দিন বিশেষ পূজা এবং হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধাষ্টমীর মূল উৎসবের আবহ তৈরি হবে বাগবাজারে। পরদিন, ১৯ সেপ্টেম্বর শনিবার পালিত হবে রাধাষ্টমীর মূল অনুষ্ঠান। সকাল থেকে দিনভর চলবে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। হরিনাম সংকীর্তনের পাশাপাশি রাধারানীর আরাধনাকে ঘিরে ভক্তদের জন্য থাকছে নানা আয়োজন।
বিশেষ পূজা-আরতিতে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)
এবারের রাধাষ্টমী মহোৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি। সন্ধ্যায় তিনি বিশেষ পূজা ও আরতিতে অংশ নেবেন বলে গৌড়ীয় মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর গৌড়ীয় মিশনের সন্ন্যাসী ও আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠকেরও কথা রয়েছে।
শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম পরিদর্শন (Suvendu Adhikari)
গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ বৃহস্পতিবার বাগবাজার গৌড়ীয় মঠে সাংবাদিক সম্মেলনে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাধাষ্টমী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম পরিদর্শন করবেন।
আরও পড়ুন: Suvendu Adhikari: অন্নপূর্ণা দিবসে একাধিক বার্তা মুখ্যমন্ত্রীর
শতবর্ষ পেরিয়েও অব্যাহত গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার প্রচার
১৯১৮ সালে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌড়ীয় মিশন দীর্ঘদিন ধরে গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার প্রচার ও প্রসারে কাজ করে চলেছে। রাধাষ্টমী মহোৎসব সেই ধারারই অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন। উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাগবাজারে প্রস্তুতি শুরু হয়েছে। সন্ন্যাসী, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বহু ভক্তের সমাগমে দু’দিনের এই মহোৎসব ধর্মীয় আবহে বিশেষ মাত্রা পেতে চলেছে।



