Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সামনের সপ্তাহে ট্রেডিং শুরুর আগে দেখে নিন বাজারে কোন স্টকগুলো দারুণ ছন্দে ছিল আর কোন স্টকগুলোতে সবচেয়ে বেশি ধস নামলো (Stocks)।
শেয়ার মার্কেট এক নজরে (Stocks)
এই সপ্তাহে পাঁচ ট্রেডিং সেশনের মধ্যে তিন ট্রেডিং সেশনেই দেশের শেয়ার মার্কেট পতনের মুখ দেখেছে। যার ফলে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট হ্রাস পেয়েছে। প্রায় ০.৩০ শতাংশ পয়েন্ট কমেছে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স। মার্কেটের এই টালমাটাল পরিস্থিতির পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে ওড়ছেন মার্কেট এক্সপার্টরা (Stocks)।
সামনের সপ্তাহের ট্রেডিং শুরু হওয়ার আগে দেখে নিন নিফটি৫০ এবং সেনসেক্স ছাড়া দেশের দুই স্টক এক্সচেঞ্জের বাকি সূচকগুলোর কতটা পরিবর্তন হয়েছে? দুই সূচকের লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে কোন কোন সংস্থার শেয়ার দরে ধস নেমেছে সবচেয়ে বেশি? বড় বৃদ্ধি হয়েছে কোনকোন সংস্থার?

আরও পড়ুন: Narad Puja 2025: বেকারত্বের গ্রাম আজ উৎসবে মেতে! নারদ মুনি কি শুনলেন তাঁদের ডাক?
Best Performing Stocks
মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০ কোটির বেশি, এ রকম পাঁচটি বেস্ট পারফর্মিং লার্জ ক্যাপ স্টক (Stocks)।
ভারত হেভি ইলেকট্রিক্যালস: এ সপ্তাহে বৃদ্ধি ১৩.৩ শতাংশ
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন: এ সপ্তাহে বৃদ্ধি ১০.৫ শতাংশ
আইডিবিআই ব্যাঙ্ক: এ সপ্তাহে বৃদ্ধি ১০.৩ শতাংশ
আদানি গ্রিন এনার্জি: এ সপ্তাহে বৃদ্ধি ৯.১ শতাংশ
সুজলন এনার্জি: এ সপ্তাহে বৃদ্ধি ৮.৮ শতাংশ
Worst Performing Stocks
মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০ কোটির বেশি, এ রকম পাঁচটি লার্জ ক্যাপ স্টক, যাদের শেয়ার দরে বড় মাত্রায় পতন হয়েছে।
সিপলা: এ সপ্তাহে পতন ৮.৭ শতাংশ
বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট: এ সপ্তাহে পতন ৬.৪ শতাংশ
ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ: এ সপ্তাহে পতন ৬.৪ শতাংশ
জিন্দাল স্টেনলেস: এ সপ্তাহে পতন ৫.৮ শতাংশ
টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া: এ সপ্তাহে পতন ৫.৭ শতাংশ
Best Performing Mutual Funds
এ সপ্তাহে যে সমস্ত মিউচুয়াল ফান্ডের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
এসবিআই বিএসই পিএসইউ ব্যাঙ্ক ইনডেক্স গ্রোথ: ৪.৮ শতাংশ
মতিলাল অসওয়াল বিএসই এনহ্যান্সড ভ্যালু ইনডেক্স গ্রোথ: ৪ শতাংশ
কোয়ান্ট পিএসইউ গ্রোথ ডিরেক্ট প্ল্যান: ৩.৫ শতাংশ
আইসিআইসিআই প্রুডেন্ট নিফটি২০০ ভ্যালু ৩০ ইনডেক্স গ্রোথ: ৩.৪ শতাংশ
এইচএসবিসি গ্লোবাল এমার্জিং মার্কেটস গ্রোথ: ৩.২ শতাংশ (Stocks)
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


