Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘Melody’ টফি উপহার দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শেয়ারবাজারে দেখা গেল অদ্ভুত ঘটনা(Melody Share)।
ভুল বোঝাবুঝিতে বাড়ল শেয়ারদর (Melody Share)
বিনিয়োগকারীদের একাংশ ভুল করে Parle Industries-এর শেয়ার কিনতে শুরু করেন। ফলে বুধবার সংস্থাটির শেয়ার ৫ শতাংশ বেড়ে আপার সার্কিটে পৌঁছে যায়(Melody Share)। সপ্তাহের হিসেবে শেয়ারদর প্রায় ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘Melodi’ হ্যাশট্যাগ
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মেলোনি বলছেন, “প্রধানমন্ত্রী মোদি আমাকে খুব ভালো একটি টফি উপহার দিয়েছেন।” উত্তরে মোদি বলেন, “Melody।” এরপরই ‘Melodi’ হ্যাশট্যাগ ফের সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করে।
শেয়ারবাজারে ভ্রান্তিবিলাস
তবে আসল বিষয় হল, Melody টফি তৈরি করে Parle Products, Parle Industries নয়। Parle Products একটি বেসরকারি FMCG সংস্থা, যারা Parle-G, Monaco, KrackJack, Mango Bite ও Poppins-এর মতো জনপ্রিয় পণ্য তৈরি করে। সংস্থাটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়।
স্বাধীন সংস্থা Parle Industries
অন্যদিকে Parle Industries-এর মূল ব্যবসা পরিকাঠামো, রিয়েল এস্টেট ও পেপার ওয়েস্ট রিসাইক্লিং। ১৯৮৩ সালে Express Bottlers Services Pvt Ltd নামে যাত্রা শুরু করা সংস্থাটি পরে Parle Software Ltd এবং শেষে Parle Industries নামে পরিচিত হয়। একসময় Parle-Bisleri গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে এটি স্বাধীন সংস্থা।
অনেক বিনিয়োগকারী বিভ্রান্ত
বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র নামের মিল এবং ভাইরাল ট্রেন্ডের জেরে অনেক বিনিয়োগকারী বিভ্রান্ত হয়েছেন। যদিও গত এক বছরে Parle Industries-এর শেয়ার ৬৮ শতাংশের বেশি পতন হয়েছে।
আরও পড়ুন: BSF Border Fencing: জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই সীমান্তে মাপজোক, বেড়ার জন্য খুঁটি পুঁতল বিএসএফ
মোদিকে ধন্যবাদ Parle Products-এর
এদিকে Parle Products-এর ভাইস প্রেসিডেন্ট ময়াঙ্ক শাহ বলেন, “ভারতীয় পণ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার এটি দারুণ উপায়। প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ।” তিনি জানান, Melody ইতিমধ্যেই ১০০টিরও বেশি দেশে রপ্তানি হয়।



