Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: কলকাতা ও হাওড়াবাসীর জন্য (Vidyasagar Bridge Closure) অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিদ্যাসাগর সেতুর (২য় হুগলি সেতু) স্টে-কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং পরিবর্তনসহ জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য আগামী ২৮ জুন, ২০২৬ এই সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি (Vidyasagar Bridge Closure)
নোটিফিকেশন নম্বর. TP. /32, তারিখ: ২৫ জুন, ২০২৬ অনুযায়ী, সেদিন সকাল ৬:টা থেকে রাত ১০:টা পর্যন্ত (টানা ১৬ ঘণ্টা) এই সেতু দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না।
কখন বন্ধ থাকবে সেতু?
তারিখ: ২৮ জুন, ২০২৬ (রবিবার)
সময়: সকাল ০৬:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত (১৬ ঘণ্টা)
বিকল্প রুটের নির্দেশিকা
সেতু বন্ধ থাকাকালীন কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) বা নিবেদিতা সেতু ব্যবহার করে যাতায়াত করা যাবে।
আরও পড়ুন: Venus Transit 2026: শুক্রের রাশি বদলে ভাগ্যের চাকা ঘুরবে কাদের?
বিশেষ সতর্কবার্তা: রবিবার ছুটির দিন হলেও, ১৬ ঘণ্টা সেতু বন্ধ থাকার কারণে শহরের অন্যান্য সংযোগকারী রাস্তায় গাড়ির চাপ বাড়তে পারে। তাই ওই দিন বাড়ি থেকে বেরনোর আগে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বেরনোর এবং ট্রাফিক পুলিশের নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।


