Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কমেডিয়ান সময় রায়নার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় (Indias Got Latent) সিজন শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। প্রথম পর্বে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘের মতো তারকাদের উপস্থিতি শো-কে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এরপর থেকেই পরবর্তী পর্বে কারা অতিথি হিসেবে থাকবেন, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা।
আসছেন জনি সিন্স? (Indias Got Latent)
এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি (Indias Got Latent) ভিডিও, যেখানে সময় রায়নার পাশে দেখা যায় প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের পরিচিত মুখ জনি সিন্স এবং কনটেন্ট ক্রিয়েটর কোমাতোজকে। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর অনেকেই মনে করেন, তাঁরা হয়তো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট ২’-এর বিশেষ অতিথি বিচারক হিসেবে হাজির হতে চলেছেন।
আরও পড়ুন: Snanyatra 2026: মাথায় ১০৮ কলস জল ঢেলে অসুস্থ হন জগন্নাথ, স্নানযাত্রার মাহাত্ম্য জানেন?
তবে পরে জানা যায়, এই দাবি সঠিক নয়। জানা গেছে, ভাইরাল হওয়া ওই ভিডিওটি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। বাস্তবে জনি সিন্স বা কোমাতোজ কেউই সময় রায়নার শো-এর সেটে উপস্থিত ছিলেন না। এখনও পর্যন্ত নির্মাতা বা সময় রায়নার পক্ষ থেকেও তাঁদের অংশগ্রহণ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।


