Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘বন্দে মাতরম’ গাওয়াকে (Vande Mataram Row) ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার আরও তীব্র হল। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁকে চিঠি পাঠালেন নৈহাটির বিজেপি বিধায়ক তথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র সুমিত্র চট্টোপাধ্যায়। তাঁর দাবি, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে জাতীয়তাবাদী এই গানকে ঘিরে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। একইসঙ্গে দেশবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সনিয়ার নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
‘বন্দে মাতরম’-এর সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের গভীর সম্পর্ক (Vande Mataram Row)
চিঠিতে ‘বন্দে মাতরম’ (Vande Mataram Row)-এর সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের গভীর সম্পর্কের কথা তুলে ধরেছেন সুমিত্র। তাঁর বক্তব্য, এই গান কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়, বরং দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্মৃতির অংশ। বঙ্কিমচন্দ্রের সৃষ্ট এই গান বহু জাতীয়তাবাদী আন্দোলনে মানুষকে অনুপ্রাণিত করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন
কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, অতীতেও রাজনৈতিক চাপের কারণে ‘বন্দে মাতরম’-এর কিছু অংশ নিয়ে আপস করা হয়েছিল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি বর্তমানেও হচ্ছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন: Ayushman Bharat: কোন কোন হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের পরিষেবা? জানবেন কিভাবে?
তবে কংগ্রেস বিজেপির অভিযোগ সরাসরি খারিজ করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, সোনিয়া গান্ধী গান গাওয়ায় বাধা দেননি। বরং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের জন্য চেয়ার আনার কথা বলছিলেন। ফলে অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।


