Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজকের আবহাওয়া কেমন থাকবে, কোথাও মেঘ তো কোথাও বৃষ্টি। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছেন সঙ্গে ছাতা রাখবেন কি না! আর যাই করুন সঙ্গে ছাতা আর জল যেন অবশই থাকে। আগামীকাল অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (Weather)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather)
আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ বেশ কিছু জেলায় আজও বৃষ্টি হবে। আজ ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। এই সমস্ত জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। এই সমস্ত জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার (Weather)।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
আগামীকাল শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ শুক্রবারও ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া অফিস বলছে, টানা ঝড়বৃষ্টির কারণে তাপমা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবারের ম দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ম কমতে পারে বলে পূর্বাভাস। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা কমবে।

আরও পড়ুন: FIFA: ফিফার উপর চাপ বাড়ছে টিকিটের দাম নিয়ে
উত্তরবঙ্গের আবহাওয়া
টানা ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে এবার দাপট কিছুটা কমবে। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও ভারী বৃষ্টি হবে না। বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather)।


