Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ উইকেটে দাপুটে জয় ছিনিয়ে নিল গুজরাট টাইটান্স (Gujarat Titans)।
বিরাটদের বিরুদ্ধে গুজরাটের সহজ জয় (Gujarat Titans)
চলতি আইপিএল-এ ২৪ এপ্রিল গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরুর। সেই ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেছিলেন সাই সুদর্শন কিন্তু সেই শতরান ফিকে হয়ে যায় বিরাটদের জয়ে। ৩০ এপ্রিল আবার মুখোমুখি দুই দল আর এই ডুয়েলে মধুর প্রতিশোধ নিল গুজরাট (Gujarat Titans)।
আগের ম্যাচে বিরাটের ৮১ রানের ইনিংসে ভোর করে জয় পে বেঙ্গালুরু। তবে ৩০ এপ্রিল একদিকে যেমন প্রতিশোধ নিল গুজরাট তেমন অন্যদিকে বিরাটের উইকেট নিয়ে নিজের জাত আবার চেনালেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার রাবাডা। প্রথমে ব্যাট করে আরসিবি আউট হয়ে যায় ১৫৫ রানে। রান তাড়া করতে নেমে ১৫.৫ ওভারে সহজ জয় তুলে নেয় গুজরাট টাইটান্স। এই জয়ের কারণে জমে উঠেছে পয়েন্ট টেবিলও। সেখানেও জোর টক্কর হবে দলগুলির কারণ গিলরা এই ম্যাচ জিতে পৌঁছে গেল ১০ পয়েন্টে।
গুজরাট অধিনায়ক শুভমন গিল নিজেদের ঘরের মাঠে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্ত শেষ পর্যন্ত সফল প্রমাণিত হয়। ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়ে ফেরেন জ্যাকব বেথেল। এরপর জমে ওঠে বিরাট-রাবাডা যুদ্ধ। এক ওভারে পাঁচটা চার মেরে বিরাট এক ঝড়ের পূর্বাভাস লিখছে। কিন্তু এক ওভারে ২১ রান খেয়ে রাবাডা তখন অপেক্ষা করছেন বিরাট উইকেটের। আর পরের ওভারেই কামব্যাক করেন প্রোটিয়া তারকা। সেই ওভারের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন বিরাট কোহলিকে। যে ঝড় তখন তাণ্ডবের প্রস্তুতি নিচ্ছিল সেই ঝড়ের কেটে যাওয়ার ফলে স্বস্তি ফেরে গুজরাট শিবিরে। ১৩ বলে ২৮ করে ফেরেন বিরাট (Gujarat Titans)।

বিরাটের উইকেটের পর কিছুটা লড়াই চালান দেবদত্ত পাডিক্কল ও ক্যাপ্টেন রজত পতিদার। তাদের ৪৫ রানের জুটি ভাঙেন আরশাদ খান। দেবদত্ত পাডিক্কল করেন ২৪ বলে ৪০ রান। তিনি ছাড়া আর কেউ তেমন বড় রান পাননি। ১৯.২ ওভারে আরসিবি যখন অলআউট হয় তখন স্কোর বর্ডার ১৫৫ রান। যা এই সময়ের নিরিখে কিছুই না। আরশাদ খান একাই তুলে নিয়েছেন তিন উইকেট। এছাড়া সিরাজ এবং রাবাডা একটি করে উইকেট নিয়েছেন। রশিদ খান এবং জ্যাসন হোল্ডার নিয়েছেন দুটি করে উইকেট।

আরও পড়ুন: Weather: সোমবার পর্যন্ত ভিজবে বাংলা; কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?
রান তাড়া করতে নেমে সেভাবে কোনও বিপাকে পড়তে হয়নি গুজরাটকে। গুজরাট ওপেনার সাই সুদর্শন দ্রুত ফিরলেও সমস্যা হয়নি দলের। জয়ের ভিত গড়ে দেন গিল এবং বাটলার। দুজনের যথাক্রমে করেন ৪৩ এবং ৩৯ রান। বেঙ্গালুরুর হয়ে বল হাতে কিছুটা লড়াই চালান ভুবনেশ্বর কুমার। তিনি এই ম্যাচেও নিলেন তিন উইকেট। কিন্তু তাতে লাভ হয়নি কারণ স্কোর বোর্ডে রান খুবই অল্প। ম্যাচ ফিনিশের কাজটা করে দেন রাহুল তেওয়াটিয়া (২৭) ও রশিদ খান (৭)। দুজনেই এই দিন অপরাজিত ছিলেন। ছয় উইকেট হারিয়ে মাত্র ১৫.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট টাইটান্স (Gujarat Titans)।


