Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অগস্ট মাসে স্বাধীনতা দিবস ছাড়াও (August 2026 Dry Day) রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দিন ও অনুষ্ঠান। এই বিশেষ দিনগুলির কয়েকটিতে দেশের বিভিন্ন রাজ্য বা এলাকায় ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়। ফলে নির্দিষ্ট দিনে মদের দোকান, বার বা অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত বিক্রয়কেন্দ্রে মদ বিক্রি বন্ধ থাকে। তবে এই নিয়ম রাজ্যভেদে আলাদা হতে পারে।
কবে ড্ৰাই ডে? (August 2026 Dry Day)
১৫ অগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণত (August 2026 Dry Day) দেশজুড়েই ড্রাই ডে পালন করা হয়। ফলে ওই দিন মদের দোকান, ওয়াইন শপ, বার বা রেস্তোরাঁয় মদ বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে।
এরপর ২৫ বা ২৬ অগস্ট, ইদ-এ-মিলাদ বা মিলাদুন নবী উপলক্ষে কিছু রাজ্যে ড্রাই ডে ঘোষণা হতে পারে। যেমন, কেরলে নির্দিষ্ট সরকারি নির্দেশ অনুযায়ী ২৫ অগস্ট ড্রাই ডে থাকতে পারে। সংশ্লিষ্ট রাজ্যের আবগারি দফতরের বিজ্ঞপ্তিই এখানে চূড়ান্ত।
অগস্ট পেরিয়ে সেপ্টেম্বরে রয়েছে আরও কয়েকটি সম্ভাব্য ড্রাই ডে। ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে কিছু রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা থাকতে পারে। আবার ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো রাজ্যে ড্রাই ডে পালিত হতে পারে। ২৫ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী উপলক্ষেও মহারাষ্ট্রে মদ বিক্রি বন্ধ থাকার নিয়ম রয়েছে।
আরও পড়ুন: Independence Day 2026: তেরঙ্গার মর্যাদা নষ্ট করলে বিপদ, জাতীয় সম্মান রক্ষায় কী বলছে আইন?
জাতীয় ছুটি, ধর্মীয় উৎসব, নির্বাচন কিংবা বিশেষ আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতিতে প্রশাসন ড্রাই ডে ঘোষণা করতে পারে। তাই কোনও নির্দিষ্ট দিনে মদ কেনার পরিকল্পনা থাকলে আগে সংশ্লিষ্ট রাজ্যের আবগারি দফতরের সর্বশেষ নির্দেশিকা দেখে নেওয়াই সবচেয়ে নিরাপদ।


