Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বোল্ড লুক ছেড়ে এবার সম্পূর্ণ অন্য রূপে ‘বেবি ডল’ সানি লিওন (Sunny Leone)। মাসখানেক আগেই মন্দারমণির সৈকত থেকে গ্ল্যামারাস ছবি পোস্ট করে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার আর কোনও গ্ল্যামার বা সাহসী পোশাক নয়, সানি পা রাখলেন জুহুর বিখ্যাত ইসকন মন্দিরে। ওড়না দিয়ে মাথা ঢেকে, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ভক্তিভরে ভগবানের আশীর্বাদ নিচ্ছেন তিনি। তাঁর এই ছিমছাম ও শালীন অবতার ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
ইসকন মন্দিরে সানির নতুন রূপ (Sunny Leone)
সানির পরনে হালকা রঙের সুক্ষ্ম এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট। মাথায় ওড়না টেনে একবারে সাধারণ ও ভক্তিময় লুকে দেখা গেল অভিনেত্রীকে। অন্যদিকে, তাঁর স্বামী ড্যানিয়েল সাদা টি-শার্টের ওপর সবুজ শার্ট এবং ক্রিম রঙের প্যান্ট পরে স্ত্রীর পাশে দাঁড়িয়ে করজোড়ে প্রার্থনা করেন। সমাজমাধ্যমে সানি ও ড্যানিয়েলের (Daniel Weber) ইসকন মন্দিরে আরাধনার সেই বিশেষ ভিডিও ও ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, সানি তাঁর আসন্ন নতুন কাজের সাফল্যের জন্যই এই বিশেষ পুজো দেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন।
আরও পড়ুন:Raja Sen: প্রয়াত রাজা সেন, পরিচালককে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা
অভিনয় এবং নিজস্ব প্রজেক্টের পাশাপাশি ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে প্রবল ব্যস্ত সানি লিওন (Sunny Leone)। ভারত, থাইল্যান্ড এবং কানাডার বিভিন্ন শহরে ইতিমধ্যেই তিনি ধামাকাদার পারফরম্যান্স করেছেন। এই সফরের অংশ হিসেবে পাটায়া, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কোচির মতো বড় বড় শহরের মঞ্চ মাতিয়েছেন সানি। এমনকি ইউরোপ, আমেরিকা ও শ্রীলঙ্কাতেও অনুষ্ঠিত হয়েছে তাঁর শো। স্কটল্যান্ডের গ্লাসগো এবং আয়ারল্যান্ডের ডাবলিনের মতো আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ার পর সানির পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া।

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে সানির (Sunny Leone) অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন হরর-কমেডি ছবি-এর কাজে। এই ছবিতে সানির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মন্দানা করিমি ও রাহুল দেবকে। ছবির সিংহভাগ শুটিং হয়েছে উত্তরপ্রদেশে। এতে বুলন্দশহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক অতৃপ্ত আত্মার ভূমিকায় অভিনয় করছেন সানি এবং তাঁর বিপরীতের অলৌকিক শক্তির চরিত্রে দেখা যাবে মন্দানাকে। ২০২৬ সালের শেষের দিকে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। পর্ন দুনিয়াকে বিদায় জানিয়ে ‘বিগ বস’-এর মাধ্যমে বলিউডে পা রাখা সানি আজ নিজের যোগ্যতায় নতুন মাইলফলক গড়ে চলেছেন।


