Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের মামলা। আগামীকাল তথা বৃহস্পতিবার, ২০ অগস্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি কৃষ্ণা রাও। বৃহস্পতিবারই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
গত সোমবার মামলা দায়ের অভিষেকের(Abhishek Banerjee)
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগে গত সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য্য। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, সুপ্রিমকোর্টের অনুমতি পাওয়ার পর চোখের চিকিৎসা করাতে খুব দ্রুত বিদেশে যাওয়ার কথা রয়েছে তাঁর মক্কেলের। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ফলে বিদেশে যেতে এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ তিনি খরচ করতে পারছেন না। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তার স্পষ্ট কারণ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাচ্ছে না।
অভিষেকের আইনজীবীর সওয়াল(Abhishek Banerjee)
অভিষেকের আইনজীবী এদিন আরও দাবি করেন, কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ করতে হয়ে। সেই ধারা মোতাবেক পুলিশকে আগে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে ফ্রিজ করার জন্য আবেদন করতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি। অভিষেকের আইনজীবীকে বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন করেন, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও তদন্ত চলছে কি না। তার উত্তরে অভিষেকের আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: Kolkata Fire: খাস কলকাতায় ভয়াবহ আগুন, একাধিক ব্যক্তির মৃত্যু
বৃহস্পতিবার ফের শুনানি(Abhishek Banerjee)
বিচারপতি কৃষ্ণা রাও অন্য পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন এবং জানিয়ে দেন, এই মামলার শুনানি ১৯ অগস্ট তথা বুধবার হবে। কিন্তু, তা পিছিয়ে গেল। বৃহস্পতিবার মামলাটি শুনবেন বলে জানিয়ে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও।
আরও পড়ুন: Salary Hike: বন দফতরের কর্মীদের বেতন বৃদ্ধি! তিলোত্তমাকে সবুজ করার ডাক মুখ্যমন্ত্রীর


