Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রুহুল: হরিশ্চন্দ্রপুর: ঘাস কাটতে গিয়ে দুই মহিলার (Harishchandrapur Horror) উপর হামলার অভিযোগ। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনলি কেটে খুনের অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। অপর মহিলাকেও হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে।
ঘাস কাটতে গিয়ে বিপত্তি (Harishchandrapur Horror)
বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতনগর (Harishchandrapur Horror) গ্রামের দুই মহিলা বাংলা-বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের পথ আটকায়। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর মহিলা বাধা দেন। তখন তাঁকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
এরপর ওই মহিলাকে জোর করে কাশবনের মধ্যে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁকে ধর্ষণের পর শ্বাসনলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, হামলায় আহত মহিলা কোনওরকমে গ্রামে ফিরে এসে স্থানীয়দের গোটা ঘটনা জানান। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার দেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশকে।
আরও পড়ুন: Barjora Factory Accident: বড়জোড়া শিল্পাঞ্চলে ফের দুর্ঘটনা, চুল্লি বিস্ফোরণে আহত ৩
ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর ও বিহারের আমেদাবাদ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে দুই থানার পুলিশ।


