Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চিনির দাম ৭০ টাকা, পেঁয়াজের দাম ৬০ টাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে (Jai Shri Modi)। বাজারদরের এই পরিস্থিতিতে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সমস্ত স্তরের মানুষের মধ্যেই তৈরি হচ্ছে ক্ষোভ ও উদ্বেগ। রান্নাঘরের প্রতিদিনের খরচ সামলাতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে বহু পরিবারের।
“জয় শ্রী মোদী” স্লোগান নিয়ে কটাক্ষ (Jai Shri Modi)
এই পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক প্রচারে নতুন স্লোগানের ব্যবহার নিয়ে সরব হয়েছে INTUC সেবা দল। তাদের বক্তব্য, “জয় শ্রী রাম” থেকে এবার “জয় শ্রী মোদী” স্লোগান বদলালেও সাধারণ মানুষের সমস্যার সমাধান হচ্ছে না। সংগঠনের তরফে ব্যঙ্গ করে বলা হয়েছে, “জয় শ্রী মোদী, তোমার দুয়ারে ভগবান চলে এসেছে!” কিন্তু সেই ‘ভগবান’ এলেও চিনি-পেঁয়াজের দাম কমেনি।
প্রচারের বদলে মানুষের স্বস্তির দাবি (Jai Shri Modi)
INTUC সেবা দলের অভিযোগ, মানুষের পকেট যখন ক্রমশ ফাঁকা হচ্ছে, তখন সরকার মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের পরিবর্তে স্লোগান ও প্রচারে বেশি গুরুত্ব দিচ্ছে। সংগঠনের দাবি, ধর্মীয় আবেগ বা রাজনৈতিক প্রচারের বদলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করাই হওয়া উচিত সরকারের প্রধান লক্ষ্য।
রাজপথে নামার ডাক (Jai Shri Modi)
এই দাবিগুলিকে সামনে রেখে “ফেক জয় শ্রী মোদী” রাজনীতির বিরুদ্ধে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামার ডাক দিয়েছে INTUC সেবা দল। শ্রমিক, কৃষক, যুবক, মধ্যবিত্ত এবং সাধারণ মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘সেবাশ্রয়’ মামলায় ফের রক্ষাকবচ, ১১ সেপ্টেম্বর পর্যন্ত স্বস্তিতে অভিষেক!
কোথায়, কখন প্রতিবাদ?
আগামী ২২ আগস্ট ২০২৬, দুপুর ১২টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের বিপরীতে, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে, বউবাজারের কংগ্রেস পার্টি অফিস সংলগ্ন এলাকা।



