Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কা সিরিজের দুটি টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (India WTC) পয়ে ন্ট টেবিলে উন্নতির সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের দোরগোড়ায় পৌঁছেও দল হোঁচট খায়। প্রতিপক্ষকে ফলো-অন করানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত বুমেরাং হওয়ায় ম্যাচটি ড্র করতে বাধ্য হয় ভারত। এই ড্রয়ের ফলে ভারতের ঝুলিতে ৫১.৫২ শতাংশ পয়েন্ট আটকে রইল, অথচ ম্যাচটি জিততে পারলে তা ৫৭.৫৮ শতাংশ হতে পারত।
বর্তমান পয়েন্ট টেবিল (India WTC)
বর্তমানে ১০ ম্যাচে আটটি জিতে পয়েন্ট তালিকার প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৩ জয়)। অন্যদিকে, এ বারের সাইকেলে ১১টি টেস্ট খেলে ৫টিতে জয় এবং ৪টিতে হেরে ভারত বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে, যা বাংলাদেশেরও নিচে। গতবারের মতো ফাইনালে উঠতে না পারার লজ্জা এ বারও ফিরে আসার আশঙ্কা ঘনীভূত হয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।
ফাইনালের টিকিট পাওয়ার কঠিন অঙ্ক (India WTC)
ভারতের সামনে এখনও মোট ৮টি টেস্ট ম্যাচ রয়েছে। এর মধ্যে ৭ বা ৮টিতে জয় পেলেই কেবল ফাইনাল নিশ্চিত হতে পারে। যদি ৬টি ম্যাচ জেতা যায়, তবে পয়েন্ট শতাংশ হবে ৬১.১১ শতাংশ, আর ৬টি জয় ও ২টি ড্র হলে সেই হার পৌঁছবে ৬৪.৮১ শতাংশে। অতীতে ৬০ শতাংশ পয়েন্ট নিয়েও ফাইনালে ওঠার নজির থাকলেও, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি ম্যাচই ভারতের কাছে অগ্নিপরীক্ষা।
আরও পড়ুন: Virat-Sachin: শচিন বনাম কোহলি! কে সেরা? জানালেন এবিডি
নিউজিল্যান্ড সফর (India WTC)
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল আগামী দিনে নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে, যেখানে ২০০৯ সালের পর থেকে আজ পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ জেতেনি ভারত (India WTC)। কিউইদের বিরুদ্ধে তাদেরি আঙিনায় এই কঠিন চ্যালেঞ্জ ভারতের ফাইনালে ওঠার স্বপ্নকে আরও জটিল করে তুলেছে। এমতাবস্থায় বাংলাদেশেরও নিচে অবস্থান করা এই দলের পক্ষে আগামী বছরের ফাইনালে খেলা আদতে সম্ভব হবে কি না, তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।



