Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘বিগ বস’ শুধু প্রতিযোগীদের ঘিরে নয় (Bigg Boss), সঞ্চালকদের উপস্থিতি এবং তাঁদের পারিশ্রমিক নিয়েও বরাবরই চর্চায় থাকে। হিন্দি থেকে শুরু করে বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালম ও মরাঠি-প্রতিটি আঞ্চলিক সংস্করণেই জনপ্রিয় তারকাদের সঞ্চালকের ভূমিকায় দেখা যায়। আর তাঁদের পারিশ্রমিকের অঙ্কও অনেক সময় তাক লাগিয়ে দেয়। তবে উল্লেখিত অঙ্কগুলি বিভিন্ন রিপোর্ট ও জল্পনার ভিত্তিতে, ‘বিগ বস’ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা নয়।
সলমন খান (Bigg Boss)
হিন্দি ‘বিগ বস’-এর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক (Bigg Boss) সলমন খানের। বর্তমানে চলা ২০তম সিজনের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ১২০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। তামিল সংস্করণে কমল হাসন একসময় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সঞ্চালকদের মধ্যে ছিলেন। সপ্তম সিজনের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ১৩০ কোটি টাকা বলে খবর।
সৌরভ গঙ্গোপাধ্যায় (Bigg Boss)
বাংলা ‘বিগ বস’-এর তৃতীয় সিজনে সঞ্চালকের (Bigg Boss) দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়। জল্পনা অনুযায়ী, সংশ্লিষ্ট চ্যানেলের সঙ্গে চার বছরের চুক্তিতে তাঁর পারিশ্রমিক প্রায় ১২৫ কোটি টাকা হতে পারে।
কমল হাসন
অন্যদিকে, কমল হাসনের পর তামিল ‘বিগ বস’-এর দায়িত্ব নেওয়া বিজয় সেতুপতী প্রতি সপ্তাহান্তের পর্বে প্রায় ৩-৪ কোটি টাকা পান বলে শোনা যায়। পুরো সিজনে অঙ্কটি দাঁড়াতে পারে ৭৫-৮০ কোটির কাছাকাছি।
আরও পড়ুন: Teachers Day: মাংস-ভাত না পেয়ে তাণ্ডব! শিক্ষক দিবসেই ছাত্রদের মারে রক্তাক্ত প্রধান শিক্ষক
রিতেশ দেশমুখ
মরাঠি ‘বিগ বস’-এ রিতেশ দেশমুখের পারিশ্রমিক প্রতি সপ্তাহান্তে প্রায় ৫০ লক্ষ টাকা বলে দাবি। তেলুগু সংস্করণে নাগার্জুনের এক সিজনের পারিশ্রমিক প্রায় ৩৫ কোটি টাকা।


