Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গণেশ চতুর্থী ঘিরে কলকাতার (Viral Ganapati Kolkata) বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে নানা ধরনের অভিনব গণেশ প্রতিমা। তবে এই বছর বিশেষভাবে নজর কেড়েছে বরানগরের হাওয়া সকাল ক্লাবের তৈরি এক ‘বেবি গণেশ’। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই প্রতিমার ছবি ও ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেরই মনে হয়েছে, যেন গণপতি নন, সামনে বসে রয়েছে একরত্তি শিশু।
মূল আকর্ষণ কী? (Viral Ganapati Kolkata)
প্রতিমাটির গোলগাল মুখ, টুকটুকে লাল গাল (Viral Ganapati Kolkata), বড় বড় চোখ এবং মিষ্টি হাসিই মূল আকর্ষণ। পুরো অবয়ব এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দেড়-দু’বছরের শিশুর সারল্য ফুটে ওঠে। মুম্বইয়ের বিখ্যাত বিশালাকৃতির গণেশ প্রতিমার থেকে একেবারেই আলাদা এই ভাবনা। বরং ছোট্ট, সরল ও মায়াময় রূপেই দর্শনার্থীদের মন জয় করছে বরানগরের এই গণেশ।
এই বিশেষ প্রতিমাটি তৈরি করেছেন শিল্পী পরিমল পাল। তাঁর শিল্পকর্মে গণেশের মুখভঙ্গি ও শরীরী গঠনে শিশুসুলভ অভিব্যক্তি ফুটিয়ে তোলা হয়েছে। ফলে প্রতিমাটিকে ঘিরে তৈরি হয়েছে আলাদা আকর্ষণ।
তবে ‘কিউট গণেশ’-এর তালিকায় শুধু হাওয়া সকাল ক্লাবই নয়। বরানগরের আলমবাজারের নবজ্যোতি সংঘের প্রতিমাও দর্শকদের নজর কেড়েছে। সেখানে গণেশকে চেয়ারে হেলান দিয়ে বসা এক শিশুর আদলে দেখা যাচ্ছে। বয়সের দিক থেকে তিনি একেবারে খুদে নন, বরং পাঁচ-ছ’বছরের শিশুর মতো অবয়ব।

সব মিলিয়ে, এ বছর কলকাতার গণেশ চতুর্থীতে বিশালত্বের বদলে শিশুসুলভ মায়াই হয়ে উঠেছে নতুন আকর্ষণ।


