Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় দলে ডাক পাওয়ায় মোহনবাগান (Mohun Bagan) বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। প্রথমে অভিষেক সিং আর আপুইয়া গিয়েছিল শিবিরে, পরে মেহতাব সিং আর অনিরুদ্ধ থাপাও যোগ দেন। অনিরুদ্ধ থাপা তো প্রায় দু’বছর পর ফিরলেন জাতীয় দলে। তাও আবার চোটের কারণে। শেষবার তিনি খেলেছিলেন ইন্টার কন্টিনেন্টাল কাপে। রিকি মেতেইয়ের অবশ্য এই শিবিরে যাওয়া হচ্ছে না, চোটের কারণে তিনি ছিটকে গিয়েছেন। ইনজুরি কাটিয়ে আশিক কুরুনিয়ন দলে ফিরছেন, এটা অবশ্য খালিদ জামিলের জন্য স্বস্তির খবর।
মনবীর-সাহালকে ঘিরে সিদ্ধান্ত (Mohun Bagan)
এদিকে আসন্ন আন্তর্জাতিক ম্যাচের জন্য জাতীয় শিবিরে ডাক পড়েছে মনবীর সিং আর সাহাল আবদুল সামাদের। তাঁদের ছাড়ার কথা এখনও হয়নি, কারণ সামনে মহমেডানের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ পড়ে আছে। ফিফা উইন্ডো শুরু হতে বাকি কিছুদিন, ২১ সেপ্টেম্বর থেকে। মোহনবাগান ইতিমধ্যে দেশের স্বার্থে চার ফুটবলারকে ছেড়ে দিয়েছে, তাঁরা বলছে—মহামেডান ম্যাচটা শেষ হলেই সাহাল আর মনবীরকে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে শিবিরে।
মানালো অসন্তুষ্ট (Mohun Bagan)
জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েজ এই প্লেয়ার ছাড়াকে ঘিরে বেশ অসন্তুষ্ট। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একসঙ্গে সব ফুটবলারকে ক্যাম্পে না পাওয়া নিয়ে ক্ষোভ আছে তাঁর। ক্লাবগুলো সময়মতো প্লেয়ার না ছাড়ায় ফুটবল সমাজে নতুন করে আলোচনাও শুরু হয়েছে।
আরও পড়ুন: Sourav Ganguly-Modi: প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে মোদির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়
আইএফএ শিল্ডকে ‘পাখির চোখ‘ (Mohun Bagan)
ডুরান্ড কাপের হতাশাটা এখন পেছনে (Mohun Bagan)। সামনে শুধু দুটো লক্ষ্য—ঘরোয়া লিগ আর আইএফএ শিল্ড। লিগের শেষ ম্যাচটা জিতলে চ্যাম্পিয়ন হওয়া প্রায় পাকা হয়ে যাবে। এরই মধ্যে জেমি ম্যাকলারেনদের দল শিল্ডের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস প্রস্তুতি ম্যাচেই সব বিদেশিকে যাচাই করেছেন, যাতে সামনে আসা টুর্নামেন্টে দল পুরো ছন্দে থাকেই।



