Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে আচমকা (Nandigram TMC Nomination Withdrawal) বদলে গেল রাজনৈতিক সমীকরণ। মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে শুক্রবার দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই সঞ্চিতা তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেন তিনি মনোনয়ন প্রত্যাহার করলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠলেও এই সিদ্ধান্তের কারণ নিয়ে তাঁর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, আসন্ন উপনির্বাচনে সঞ্চিতা প্রধান দে-কে নন্দীগ্রামে প্রার্থী করেছিল মমতা শিবির।
Mamata TMC Symbol: ‘খেলা হবে’-ই ভরসা, নতুন নাম-প্রতীক পেল মমতা শিবির
সঞ্চিতা ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। ২০১৪ সালের প্রাথমিক TET-এ নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁর চাকরি বাতিল হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি চাকরি ফিরে পান।
কেন উপনির্বাচন? (Nandigram TMC Nomination Withdrawal)
নন্দীগ্রাম আসনটি শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফার পর শূন্য হয়। সেই কারণেই এবার উপনির্বাচন হচ্ছে। সঞ্চিতা মনোনয়ন প্রত্যাহার করায় মমতা শিবিরের নন্দীগ্রাম লড়াই থেকে সরে দাঁড়ানো নিশ্চিত হয়েছে। এখন নজর রেজিনগরের দিকে। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সেখানে কী হয়, তা নিয়েই তৈরি হয়েছে নতুন কৌতূহল।


