Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা দে প্রধান প্রার্থী পদ প্রত্যাহার করে নিতেই শুভেন্দু অধিকারীর গড়ে নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Milan Pradhan)। ওইদিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যাতেই ২০০৭ সালের পুরনো খুনের মামলায় নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করে পুলিশ। শনিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে তাঁকে ৩ অক্টোবর পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আরও পাঁচটি মামলায় গ্রেফতারের আশঙ্কা করছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাই রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। সোমবার সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য্য। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামী ২২ সেপ্টেম্বর শুনানির সম্ভাবনা।
আদালতের দৃষ্টি আকর্ষণ (Milan Pradhan)
সোমবার মিলন প্রধানের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘২০০৭ সালের একটি মামলায় ইতিমধ্যেই আমার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। আরও পাঁচটি মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছি। ওই পাঁচ মামলায় রক্ষাকবচ দেওয়া হোক। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাই মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুত শুনানির আবেদন জানাচ্ছি।’
পুলিশের দাবি (Milan Pradhan)
বাম আমলে ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় মিলন প্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম এবং খেঁজুরি থানায় একাধিক খুনের মামলা দায়ের হয়। খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মিলনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশের দাবি, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় মিলনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, খুনের উদ্দেশ্যে অপহরণ, প্রমাণ লোপাট, বলপ্রয়োগ করে প্রবেশ এবং অস্ত্র ব্যবহার করে অশান্তি ছড়ানোর অভিযোগের মামলা রয়েছে।
আরও পড়ুন:Sleep: রাতে ঘুম আসছে না? জেনে নিন অনিদ্রার কারণ ও মুক্তির উপায়
তিনটি এফআইআর রুজু হয়েছিল নন্দীগ্রাম থানায় এবং একটি খেঁজুরি থানায়। দীর্ঘদিন ধরে ওই মামলাগুলিতে মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিনের জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।



