Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: রেজিনগর বিধানসভা উপনির্বাচন থেকে যাদবপুরের সাম্প্রতিক অশান্তি—একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল রেজিনগরের উপনির্বাচন, দলের নতুন প্রতীক এবং বিজেপি-বিরোধী ভোটের প্রসঙ্গ। পাশাপাশি হুমায়ুন কবীর, শমীক ভট্টাচার্য, নওসাদ সিদ্দিকী-সহ একাধিক নেতাকে নিয়েও মন্তব্য করেন তিনি (Kunal Ghosh)।
রেজিনগরে নতুন প্রতীক নিয়ে কুণালের বার্তা (Kunal Ghosh)
রেজিনগরে মমতা-পন্থী তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরীর হাতে বর্তমানে ‘ফুটবলার’ প্রতীক রয়েছে। মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত বদলে রবিউল নতুন প্রতীকেই লড়াই করার কথা জানিয়েছেন। কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে ভোটারদের উদ্দেশে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তাঁর বক্তব্যে বিজেপিকে পরাজিত করার প্রসঙ্গও উঠে আসে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নাম ও প্রতীক ‘ফ্রিজ’ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন অবশ্য তৃণমূলের নাম ও ‘জোড়াফুল’ প্রতীক সাময়িকভাবে ফ্রিজ করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
শমীক ভট্টাচার্যকে পাল্টা কটাক্ষ (Kunal Ghosh)
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বিভিন্ন মন্তব্য নিয়েও কুণাল কটাক্ষ করেন। তাঁর দাবি, বিজেপির অভ্যন্তরে শমীকের বক্তব্য সবসময় গুরুত্ব পাচ্ছে না। শমীককে উদ্দেশ করে তিনি ‘সিগারেটের প্যাকেটে বিধিসম্মত বক্তব্য’-এর সঙ্গে তুলনা করেন।
হুমায়ুন ও নওসাদ প্রসঙ্গেও মন্তব্য (Kunal Ghosh)
রেজিনগরে হুমায়ুন কবীরকে ঘিরে অভিযোগ এবং ভোট ভাগ হওয়ার প্রসঙ্গও তোলেন কুণাল। অন্যদিকে ‘খাম’ প্রতীক ফিরে পাওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী—এই বিষয়েও আইনি প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন তিনি।
যাদবপুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন (Kunal Ghosh)
যাদবপুরের বিজয়গড় ও আশপাশের এলাকায় রাজনৈতিক কার্যালয় এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ঘিরেও সরব হন কুণাল। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিজেপি তা অস্বীকার করেছে।
একাধিক মামলা ও প্রশাসনিক ইস্যুতে প্রতিক্রিয়া
অ্যাক্রোপলিস মলে শ্লীলতাহানির অভিযোগ, কলকাতা পুরসভার বেআইনি নির্মাণ, সন্তু গঙ্গোপাধ্যায়ের ইডিকে চিঠি, সুমিত রায়-সহ একাধিক বিষয় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
রাস্তার নাম বদল নিয়েও অবস্থান স্পষ্ট
কার্তিক মহারাজের নামে রাস্তার নামকরণের প্রস্তাব প্রসঙ্গে কুণাল জানান, কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক বিনোদ মেহতার নামে থাকা রাস্তার নাম বদলের প্রস্তাব এলে তিনি তার বিরোধিতা করবেন। তবে নতুন কোনও রাস্তার নামকরণ হলে তা নিয়ে আপত্তি নেই বলেও জানান তিনি।



