Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হাসির ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি তৈরি করেছেন লাফটারসেন ওরফে নিরঞ্জন (Bigg Boss Bangla) । তাঁর মজার কনটেন্ট দেখে দর্শকরা বরাবরই হাসিতে মেতে ওঠেন। কিন্তু সেই হাসির আড়ালে যে গভীর যন্ত্রণা লুকিয়ে রয়েছে, ‘বিগ বস বাংলা’র ঘরে সম্প্রতি তারই ইঙ্গিত দিলেন নিরঞ্জন।
জীতু কমলের সঙ্গে তীব্র বিবাদ (Bigg Boss Bangla)
‘সোনার বিস্কুট’ টাস্ককে কেন্দ্র করে জীতু কমলের সঙ্গে তাঁর (Bigg Boss Bangla) তীব্র বিবাদ বাধে। খেলার সময় জীতু তাঁর ব্যক্তিগত অঙ্গে ইচ্ছাকৃতভাবে হাত দিয়েছেন বলে অভিযোগ করেন নিরঞ্জন। যদিও জীতু সেই অভিযোগ অস্বীকার করে তাঁকে মিথ্যে বলার জন্য অভিযুক্ত করেন। এরপরই ভেঙে পড়েন নিরঞ্জন। কান্নার পাশাপাশি রাগে কিছু জিনিসপত্র ভাঙতেও দেখা যায় তাঁকে।
প্রতিক্রিয়ার কারণ ব্যাখ্যা
পরে অনুষ্কা ও ঝিলমের সঙ্গে কথোপকথনে নিজের প্রতিক্রিয়ার কারণ ব্যাখ্যা করেন নিরঞ্জন। তিনি জানান, ছোটবেলায় একাধিকবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। তাঁর কথায়, ছোট থেকেই তাঁর আচরণে কিছুটা মেয়েলি ছাপ ছিল। সেই কারণে প্রতিবাদ করলেও অতীতে তাঁর অভিযোগকে গুরুত্ব না দিয়ে বরং তাঁকেই মিথ্যেবাদী বলা হয়েছিল বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: Sreelekha Mitra: পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি, অগ্নিমিত্রার হাত ধরে পদ্মে যোগ শ্রীলেখার?
নিরঞ্জনের বক্তব্য অনুযায়ী, বিগ বসের ঘরে জীতুর মুখ থেকে একই শব্দ ফের শুনে শৈশবের সেই তিক্ত অভিজ্ঞতা আচমকাই মনে পড়ে যায়। আর সেই কারণেই পরিস্থিতি তাঁর কাছে আরও আবেগঘন হয়ে ওঠে।


