Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুম শুরুর আগেই জ্বালানির (Fuel Price Hike) দামে বড় পরিবর্তন। দেশের বেসরকারি তেল বিপণন সংস্থা নায়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। সংস্থার পাম্পগুলিতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকা, আর ডিজেলের দাম বেড়েছে ৩ টাকা। এর ফলে বেশ কিছু এলাকায় পেট্রোলের দর ফের ১০০ টাকার সীমা ছাড়িয়েছে। ডিজেলের দামও পৌঁছে গিয়েছে ১০০ টাকার কাছাকাছি।
কাদের জন্য দাম বাড়ল? (Fuel Price Hike)
তবে আপাতত এই মূল্যবৃদ্ধি নায়ারা এনার্জির (Fuel Price Hike) ক্ষেত্রেই প্রযোজ্য। দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা-ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম-একই পথে হাঁটবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
দেশজুড়ে নায়ারা এনার্জির ৭ হাজারেরও বেশি জ্বালানি স্টেশন রয়েছে। রাশিয়ার সরকারি সংস্থা রসনেফ্টের সঙ্গে যৌথ মালিকানায় পরিচালিত এই সংস্থা দেশের অন্যতম বড় বেসরকারি জ্বালানি নেটওয়ার্ক।
কেন এই মূল্যবৃদ্ধি?
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামাকেই সাম্প্রতিক মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। সেপ্টেম্বর থেকে অপরিশোধিত তেলের দর ফের ঊর্ধ্বমুখী হয়েছে। একসময় ব্যারেল প্রতি দাম ১১৬ ডলারেরও বেশি ছুঁয়েছে।
আরও পড়ুন: Hotel Harassment: হোটেলের লবিতে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি
এর আগে চলতি বছরের মার্চেও নায়ারা পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৫ টাকা এবং ৩ টাকা বাড়িয়েছিল। পরে আন্তর্জাতিক বাজারে তেলের দর কমায় জুলাইয়ে একই পরিমাণে দাম কমানো হয়। ফের অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা বাড়ায় নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


