Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চিজ আর পাস্তা-দুটোই যদি আপনার পছন্দের (Macaroni and Cheese) হয়, তাহলে ম্যাক অ্যান্ড চিজ আপনার মন জয় করবেই! খুব কম সময়ে, অল্প কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই মজার খাবারটি। নরম ম্যাকরনির সঙ্গে ক্রিমি চিজ সসের মেলবন্ধন একেবারেই জমে যায়। বাচ্চা থেকে বড়-সবার জন্যই এটি হতে পারে দারুণ একটি বিকেলের জলখাবার বা হালকা খাবার। চলুন, খুব সহজে দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন পারফেক্ট ম্যাক অ্যান্ড চিজ।
লাগবে কী কী? (Macaroni and Cheese)
ম্যাকরনি – ২ কাপ
মাখন – ২ টেবিল চামচ
ময়দা – ২ টেবিল চামচ
দুধ – ২ কাপ
চেডার চিজ কুচি – ১ কাপ (Macaroni and Cheese)
মোজারেলা চিজ – ½ কাপ
গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ
নুন – স্বাদমতো
চিলি ফ্লেক্স – ½ চা চামচ
অরিগ্যানো – ½ চা চামচ
বানাবেন কীভাবে? (Macaroni and Cheese)
প্রথমে একটি বড় পাত্রে জল ফুটিয়ে তাতে (Macaroni and Cheese) সামান্য নুন দিয়ে ম্যাকরনি সেদ্ধ করুন। একেবারে নরম না করে অল্প সেদ্ধ অবস্থায় নামিয়ে জল ঝরিয়ে রাখুন।
এবার কড়াইতে মাখন গরম করে তাতে ময়দা দিন। কম আঁচে ১–২ মিনিট নাড়তে থাকুন, যাতে ময়দার কাঁচা গন্ধ চলে যায়। এবার ধীরে ধীরে দুধ ঢালতে থাকুন এবং একইসঙ্গে নাড়ুন। এতে দলা তৈরি হবে না।
সসটি একটু ঘন হয়ে এলে আঁচ কমিয়ে চেডার ও মোজারেলা চিজ দিয়ে দিন। চিজ গলে মসৃণ, ঘন ও ক্রিমি সস তৈরি হলে নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো মিশিয়ে নিন।
এবার সেদ্ধ ম্যাকারনি সসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আরও ২–৩ মিনিট কম আঁচে রান্না করুন, যাতে প্রতিটি ম্যাকারনির গায়ে চিজের আস্তরণ ভালোভাবে লেগে যায়।
আরও পড়ুন: Koel Mallick: রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী অভিনেত্রী কোয়েল মল্লিক
গরম গরম বাটিতে পরিবেশন করুন। উপরে আরও সামান্য চিজ ছড়িয়ে দিলে স্বাদ আরও বাড়বে।

