Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (SIR 2026)। জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর বিধান মেনে এই কাজ পরিচালনা করছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। SIR ২০২৬-কে কেন্দ্র করে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকা নিয়ে যাঁদের সংশয় রয়েছে, তাঁদের জন্যই বিশেষভাবে এই নির্দেশিকা গুরুত্বপূর্ণ।
ASDD তালিকায় কারা রয়েছেন? (SIR 2026)
SIR ২০২৬-এর ক্ষেত্রে ASDD অর্থাৎ অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটারদের তথ্য যাতে সাধারণ মানুষ সহজেই যাচাই করতে পারেন, তার জন্য এই তালিকা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ফলে ভোটারদের নিজেদের নাম এবং পরিবারের সদস্যদের নাম তালিকায় রয়েছে কি না, তা যাচাই করে দেখার সুযোগ থাকছে।
যোগ্য ভোটারের নাম থাকলে কী করবেন? (SIR 2026)
কোনও যোগ্য ভোটারের নাম যদি ASDD তালিকায় থাকে, তাহলে তাঁর জন্য ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করার সুযোগ রয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি অনলাইনে অথবা নিজের এলাকার বুথ লেভেল অফিসার (BLO)-এর মাধ্যমে Form 6 জমা দিতে পারবেন। অর্থাৎ, তালিকায় নাম থাকা মানেই ভোটাধিকার হারিয়ে যাওয়া নয়। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে যোগ্য নাগরিক ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।
১৮ বছর পূর্ণ হলেই আবেদনের সুযোগ (SIR 2026)
শুধু বাদ পড়া বা তালিকায় সমস্যায় থাকা ভোটারদের জন্যই নয়, নতুন ভোটারদের জন্যও এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত তরুণ-তরুণী ১৮ বছর বয়স পূর্ণ করেছেন এবং প্রথমবার ভোট দেওয়ার যোগ্য, তাঁরাও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। তাঁরা অনলাইনে অথবা BLO-এর মাধ্যমে Form 6 জমা দিয়ে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: Suvendu on Mamata: মমতার পায়ে “ভুয়ো” চোট, তদন্তের দাবি শুভেন্দুর
নাম যাচাই করে দ্রুত আবেদন
SIR ২০২৬-এর প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে কমিশনের এই উদ্যোগে সাধারণ ভোটারদের জন্য বার্তাটি স্পষ্ট—নিজের নাম ও তথ্য যাচাই করুন এবং প্রয়োজন হলে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করুন। বিশেষ করে প্রথমবার ভোট দিতে চলা তরুণ-তরুণীদেরও নিজেদের নাম ভোটার তালিকায় রয়েছে কি না, তা নিশ্চিত করে নেওয়া জরুরি।



