Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আটক হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি পেয়েই (Dhruv Rathee) নাগরিকত্ব নিয়ে যাবতীয় বিতর্কের জবাব দিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। নিজের ভারতীয় পাসপোর্ট প্রকাশ্যে তুলে ধরে তাঁর দাবি, তিনি ভারতের নাগরিক এবং ভবিষ্যতেও ভারতীয় নাগরিক হিসেবেই থাকবেন। একই সঙ্গে তাঁকে আটক করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে গোটা ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিযোগ করেছেন তিনি। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাসপোর্ট দেখিয়ে দাবি… (Dhruv Rathee)
রবিবার সকালে মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Dhruv Rathee) একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ধ্রুব। সেখানে গত ২৪ ঘণ্টায় পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। এরপর নিজের পাসপোর্ট দেখিয়ে বলেন, ভারতীয় নাগরিক হিসেবে দেশের অন্য সাধারণ মানুষের মতো তাঁরও নিজস্ব অধিকার রয়েছে। অন্য দেশের পাসপোর্ট থাকার অভিযোগ তুলে তাঁকে আন্দোলনে যোগ দেওয়া থেকে আটকানোর যে যুক্তি দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: Actor Imran Khan: ‘কেন আটক, জানি না’, প্রতিবাদে যোগ দিয়ে বিপাকে অভিনেতা ইমরান খান
কী হয়েছিল?
শনিবার দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল ধ্রুবের। তার আগেই গুরুগ্রামে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে অভিযোগ। ধ্রুবের দাবি, সকালে ঘুম থেকে ওঠার আগেই কয়েক জন ব্যক্তি বাড়িতে ঢুকে তাঁকে টেনে নিয়ে যান। তাঁদের কারও পরনে পুলিশের উর্দি ছিল না বলেও অভিযোগ তাঁর। এমনকি জুতো পরার সুযোগ না দেওয়া এবং তাঁর পরিবারের সদস্যদের ফোন কেড়ে নেওয়ার অভিযোগও তুলেছেন ইউটিউবার। নিজের শরীরে আঘাতের চিহ্ন দেখিয়েও ঘটনার বিবরণ দিয়েছেন তিনি।


