Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: প্রেমের ভয়ঙ্কর পরিণতি! মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে ছেলে ও তার বাবাকে বেধড়ক মার! বাবা-ছেলেকে নগ্ন করে ঘোরানো হল রাস্তায়! বাবার হাতে বন্ধুক তুলে দিয়ে বলা হল ছেলেকে গুলি করতে! লক্ষ্মীপুজোর রাতে খাস কলকাতায় (Behala) মধ্যযুগীয় বর্বরতা!
যুবক, তাঁর বাবাকে নগ্ন করে ঘোরাল মেয়ের বাবা-মামা
প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে যুবক ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল খাস কলকাতায়। বর্বরতার ভয়ঙ্কর ছবি উঠে এল বেহালার (Behala) সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক যুবক ও যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যা কিছুতেই মেনে নিতে পারেননি যুবতীর পরিবার। গত ২৫ অক্টোবর রাতে ওই যুগলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান যুবতীর বাবা ও মামা। এরপরই শুরু হয় চরম নির্যাতন। যুবক ও তাঁর এক বন্ধুকে একটি ঘরের মধ্যে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:Kolkata Police: চুরি যাওয়া মোবাইলের ‘বাংলাদেশ-যোগ’, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
পরিস্থিতি এখানেই থামেনি। অভিযোগ রয়েছে, এর পরে যুবকের বাবাকেও ফোন করে সেখানে ডেকে পাঠানো হয়। এরপর তিনজনকে অর্থাৎ ছেলে, তাঁর বন্ধু এবং যুবকের বাবাকে জোরপূর্বক বিবস্ত্র করে এলাকায় নগ্ন অবস্থায় ঘোরানো হয়। এমনকি বন্দুক উঁচিয়ে ভয় দেখানো হয় এবং বাবাকে বাধ্য করা হয় নিজের ছেলেকে গুলি করতে অথবা নগ্ন হয়ে হাঁটতে। এই মধ্যযুগীয় বর্বরতা দেখে স্থানীয় সাধারণ মানুষ স্তম্ভিত। পরে নির্যাতিতদের পরিবারের পক্ষ থেকে পুরো ঘটনাটি প্রতিবেশীদের জানানো হয়।
প্রেম করা কি অপরাধ? (Behala)
ঘটনার খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে চড়াও হন এবং ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত সরশুনা থানার (Behala) পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে অবশ্য মূল অভিযুক্ত মেয়ের বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও, জনতার হাতে ধরা পড়ে যান যুবতীর মামা। তাঁকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেন ক্ষিপ্ত এলাকাবাসী। পরে পুলিশ অভিযান চালিয়ে যুবতীর মা-বাবাকেও গ্রেফতার করেছে।
আরও পড়ুন:Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, শৌচালয়ে চিরকুট ঘিরে চাঞ্চল্য
কোথায় পুলিশ? কোথায় প্রশাসন? উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়েই এই ধরনের ঔদ্ধত্য দেখাত অভিযুক্ত পরিবার। এই নৃশংস ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন নির্যাতিত যুবকের পরিবার। সমাজ সচেতন মহলের প্রশ্ন, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কলকাতার মত মহানগরে (Behala) কীভাবে এমন মধ্যযুগীয় বর্বরতা ঘটতে পারে? এই পৈশাচিক ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


