Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ১০ ফুটের এক জীবন্ত অজগরকে গলায় পেঁচিয়ে ঘুরলেন রাস্তায়! সাজলেন সোশ্যাল মিডিয়ার ‘হিরো’। এই ভিডিয়ো (Python Stunt) ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটপাড়া। শুধুই কি ভিউ আর রিলসের নেশা? প্রশ্ন উঠছে, লাইক-কমেন্টের চক্করে বন্যপ্রাণী আইনের তোয়াক্কা না করে কীভাবে চলল এই সেলফি-উন্মাদনা?
অজগর সাপকে জড়িয়ে রিলস! (Python Stunt)
সোশ্যাল মিডিয়ায় ভিউজ আর লাইক কুড়াতে গিয়ে কি বিবেক ও বুদ্ধি দুটোই হারাচ্ছে মানুষ? পূর্ব গয়েরকাটা জামতলা এলাকার একটি ভাইরাল ভিডিয়ো অন্তত তেমনই এক ভয়াবহ চিত্র সামনে এনেছে। ১০ ফুটেরও বেশি লম্বা একটি অজগর সাপকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার বা বনদফতেরে খবর দেওয়ার বদলে, কয়েকজন উৎসুক মানুষ সেটিকে গলায় পেঁচিয়ে রীতিমতো ‘ফ্যাশন শো’ বা স্টান্ট (Python Stunt) দেখাতে শুরু করেন! রোমহর্ষক দৃশ্য ক্যামেরাবন্দি করতে চারদিকে তাকে ঘিরে রেখেছে একদল যুবক।
আরও পড়ুন:KMC Election: ২০৯টি ওয়ার্ডের পুনর্বিন্যাস নিয়ে আদালতের কড়া নির্দেশ, পিছিয়ে যাবে পুরভোট
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হু হু করে ভাইরাল হয়। নেটিজেনদের প্রশ্ন, লাইক-কমেন্টের লোভে মানুষ এত নিচে নামতে পারে? সবচেয়ে হাস্যকর এবং আশঙ্কাজনক বিষয় হল, যে এলাকায় এই তামাশা চলল, তার থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে মোরাঘাট রেঞ্জ অফিস! অর্থাৎ বনদফতরের নাকের ডগাতেই বন্যপ্রাণী আইনের এমন প্রকাশ্য লঙ্ঘন ঘটল।
আরও পড়ুন:South 24 Parganas: কাকদ্বীপে পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! মুহূর্তে ভস্মীভূত তিনটি বাড়ি
বিন্নাগুড়ি এলিফ্যান্ট স্কোয়াড থেকে বারবার মাইকিং করে বন্যপ্রাণীদের বিরক্ত না করার আর্জি জানানো হলেও, একাংশের কাছে লাইভ ভিউজই যেন সবকিছুর ওপরে। পরিবেশপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সস্তা জনপ্রিয়তার নেশায় বন্যপ্রাণীর জীবন নিয়ে এই ছেলেখেলা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। সোশ্যাল মিডিয়ার এই ভিডিয়োর ক্লিপিংস দেখে অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা না নিলে এই ট্রেন্ড (Python Stunt) আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে।


