Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী, হুগলি: সাতসকালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য (Minister Sumana Sarkar) প্রতিমন্ত্রীর। শ্রীরামপুর মাল্টিস্পেশালিটি ওয়াল হাসপাতালে সকালেই হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ৯ টার পরিবর্তে সকাল ৭ টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, সুপারের সঙ্গে সাক্ষাৎ হলো না।
সুপারের সঙ্গে হয়নি দেখা (Minister Sumana Sarkar)
সাতসকালেই হুগলির শ্রীরামপুর ওয়ালস সুপার স্পেশালিটি (Minister Sumana Sarkar) হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। শনিবার সকালে তিনি হাসপাতাল ঘুরে রোগী ও নার্সদের সঙ্গে কথা বলেন। তবে হাসপাতাল সুপার না থাকায় তার সঙ্গে দেখা করতে পারেননি মন্ত্রী।
কী জানালেন প্রতিমন্ত্রী? (Minister Sumana Sarkar)
পরিদর্শনের পর সুমনা সরকার (Minister Sumana Sarkar) বলেন, “নার্স দিদিদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সুপারকে পাইনি। সুপার নেই। আমি একটা পুজোতে যাচ্ছিলাম, তার আগেই হাসপাতালটা ঘুরে গেলাম। বারবার এখানকার বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেছিলেন হাসপাতালটা ভিজিট করার জন্য। বিগত সরকারের আমলে হাসপাতালের পরিকাঠামো একদম ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। এই সময়ে পরিস্থিতি বদলেছে। রোগীদের সঙ্গে কথা বলে তেমন বড় অভিযোগ পাননি। তবে কিছু সমস্যার কথা উঠে এসেছে।”
আরও পড়ুন: Weather Forecast: নিম্নচাপ সরতেই বাড়ছে গরম, বাংলার আকাশে ফের বৃষ্টির চোখরাঙানি!
মন্ত্রীরা বলেন, হাসপাতালে নোংরা নিয়ে অভিযোগ রয়েছে। তিনি কর্তৃপক্ষকে প্রতিদিন পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন। আউটডোরের কাউন্টার নিয়েও সমস্যা রয়েছে। রোগীরা সকাল থেকেই বসে থাকেন, কিন্তু নটার আগে কাউন্টার খোলে না। তিনি বলেন, “বলেছি যেন সাতটা থেকেই খুলে দেওয়া হয়। এতে মানুষের সুবিধা হবে।”

সুমনা সরকার আরও বলেন, “এখানে ডাক্তার-নার্স অ্যাভেলেবেল রয়েছেন। তারা মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন। হাসপাতালে মানুষ ভালো ব্যবহার আশা করে। আর কিছু নয়। বাকি বিষয়গুলি গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”


