Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংল ডিজিটাল: ইতিহাস তৈরি হয়ে গিয়েছে। প্রথম ভারতীয় ক্লাব হিসাবে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল (Anthony Andrews)। তবে সেই সাফল্যে আত্মতুষ্ট হতে নারাজ লাল-হলুদের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। ইতিহাস গড়ার মুহূর্তকে উপভোগ করার পাশাপাশি দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন তিনি। তবে কোচের মতে, এখনও অনেক জায়গায় উন্নতির প্রয়োজন। শেষ আটে ওঠাই শেষ কথা নয়, আরও অনেকটা পথ এগোতে চায় তাঁর দল।
ইতিহাস গড়েও আত্মতুষ্ট নন কোচ (Anthony Andrews)
গত মরশুমে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছানো হয়নি ইস্টবেঙ্গলের। এবার সেই অধরা স্বপ্ন পূরণ করেছেন ফাজিলা ইকুয়াপুটরা। এর আগে কাঠমান্ডুতে প্রথমবার আয়োজিত মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে নজির গড়েছিল মশাল গার্লস। এবার এশিয়ার মঞ্চেও নতুন ইতিহাস লিখল তারা।
এই সাফল্যে খুশি হলেও কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের নজর ভবিষ্যতের দিকে। শনিবার ম্যাচের পর তিনি বলেন, “প্রথমেই সবাইকে অভিনন্দন জানাই। মেয়েদের মানসিকতা মারাত্মক রকমের ইতিবাচক। যেভাবে আমরা এই প্রতিযোগিতায় এগিয়েছি, তা সত্যিই আমার কাছে গর্বের মুহূর্ত। তবে এখনও অনেক কাজ বাকি। বিশেষ করে বেশ কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে।”
হারলেও শেষ আটে লাল-হলুদ (Anthony Andrews)
দক্ষিণ কোরিয়ার হোয়াচিয়ন কেএসপিও ডব্লিউএফসির কাছে ১-৪ গোলে হারের পর ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই কঠিন হয়ে গিয়েছিল। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে উত্তর কোরিয়ার ৪.২৫ এসসির বিরুদ্ধে জয় অথবা ড্র প্রয়োজন ছিল লাল-হলুদের। কিন্তু সেই ম্যাচেও ০-২ গোলে হারতে হয় ফাজিলাদের।
তবে হারলেও গ্রুপে তৃতীয় স্থান নিয়ে শেষ আটে জায়গা করে নেয় ইস্টবেঙ্গল। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা দু’টি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। সেই নিয়মেই ভারতের প্রথম মহিলা ক্লাব হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: U19 Asia Cup: ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি, চিরকুট দেখিয়ে চমক! পাকিস্তানের ‘ধুরন্ধর’ হামজা
এবার নজর কোয়ার্টার ফাইনালে (Anthony Andrews)
দেশের মহিলা ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ (Anthony Andrews) জানেন, এই সাফল্য একটা বড় পদক্ষেপ মাত্র। এশিয়ার সেরা ক্লাবগুলির বিরুদ্ধে লড়াই করতে হলে আরও উন্নতি করতে হবে দলকে। তাই ইতিহাস গড়ার আনন্দের মধ্যেও প্রস্তুতির দিকেই নজর রাখছেন তিনি। শেষ আটে ভালো পারফরম্যান্স করে আরও একটি নতুন ইতিহাস গড়াই এখন লক্ষ্য সুলঞ্জনা রাউলদের।



