Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে সমাজমাধ্যমে লেখক স্বপ্নীল চক্রবর্ত্তীকে ঘিরে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে (Swapnil Chakrabarty)। সম্প্রতি এক ব্যক্তির করা একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক চর্চা। ওই পোস্টে লেখকের বিরুদ্ধে প্রেমের সম্পর্কের অভিনয়, ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, ব্ল্যাকমেল এবং আর্থিক প্রতারণার মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

৪০-৫০ জনের সঙ্গে সম্পর্কের অভিনয়ের অভিযোগ (Swapnil Chakrabarty)
সমাজমাধ্যমে পোস্টদাতার দাবি, স্বপ্ননীল চক্রবর্তী অন্তত ৪০ থেকে ৫০ জনের সঙ্গে প্রেমের অভিনয় করে দীর্ঘদিন যোগাযোগ রাখতেন। অশ্লীল কবিতা লেখার অজুহাতে তাঁদের সঙ্গে কথাবার্তা চালিয়ে ব্যক্তিগত ও আপত্তিকর ছবি এবং ভিডিও সংগ্রহ করার অভিযোগও উঠেছে। পরবর্তী সময়ে সেই ছবি ও ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্ল্যাকমেল করে টাকা আদায়ের দাবি করেছেন পোস্টদাতা। পাশাপাশি পরিবারের সদস্যদের অসুস্থতা এবং নিজের শারীরিক অসুস্থতার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও সামনে এসেছে।
শিক্ষা ও পরিচয় নিয়েও প্রশ্ন (Swapnil Chakrabarty)
অভিযোগের তালিকায় রয়েছে লেখকের শিক্ষাগত যোগ্যতা নিয়েও বিতর্ক। পোস্টদাতার দাবি, স্বপ্নীল চক্রবর্ত্তী নিজেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রাক্তন ছাত্র বলে পরিচয় দিতেন। কিন্তু তাঁর এই পরিচয়ের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। এমনকী লেখকের ঘনিষ্ঠ মহলের কয়েকজনের বিরুদ্ধেও অন্যদের কাছে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
আর্থিক লেনদেন থেকে মাদক সেবনের দাবি (Swapnil Chakrabarty)
পোস্টদাতার বক্তব্য অনুযায়ী, প্রথমদিকে ২০০ বা ৫০০ টাকার মতো ছোট অঙ্কের আর্থিক সাহায্য চাওয়ার বিষয়টি তাঁর জানা ছিল। কিন্তু পরবর্তীকালে সেই আর্থিক লেনদেনের পরিমাণ কয়েক লক্ষ, এমনকী কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। আরও অভিযোগ, সম্প্রতি আটক হওয়ার পর স্বপ্নীল নাকি নিজেই গত ছয় মাসে লক্ষাধিক টাকার ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। তবে এই দাবির পক্ষেও নির্ভরযোগ্য প্রমাণ বা সরকারি বক্তব্য এখনও সামনে আসেনি।

বই বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রকাশনাগুলির
এই সমস্ত অভিযোগ সামনে আসার পর কয়েকটি প্রকাশনা সংস্থাও স্বপ্ননীল চক্রবর্তীর বই বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে লেখককে ঘিরে বিতর্ক এখন সাহিত্যজগতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।



