Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্থলভাগে প্রবেশের পর থেকেই শক্তি (Akvan Update 2026) কমতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবারের মধ্যেই ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তবে ঝড়ের প্রভাব পুরোপুরি কাটেনি। তার জেরে আজও উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির উন্নতি অবশ্য শুরু হবে রবিবার থেকে। মঙ্গলবার নাগাদ রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে।
হাওয়া অফিসের সতর্কবার্তা (Akvan Update 2026)
দক্ষিণবঙ্গে শনিবার মুর্শিদাবাদের এক বা দু’টি জায়গায় (Akvan Update 2026) ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।
উত্তরে বৃষ্টির দাপট (Akvan Update 2026)
উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির দাপট থাকবে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
কলকাতায় সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে।
আরও পড়ুন: Ajker Horoscope: চার রাশির জীবনে আসছে বড় সুযোগ! শনিবারের দিনটি কেমন কাটবে?
রবিবার ও সোমবার দু’বঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবহাওয়া শুকনো হওয়ার সম্ভাবনা। রাতের তাপমাত্রা নামতে শুরু করায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজও বাড়তে পারে।


