Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার কাউন্সিলে এনরোলমেন্ট আছে কি না, আইনজীবী হিসাবে তাঁর প্র্যাকটিসের স্ট্যাটাস কী? ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের থেকে সেই সমস্ত তথ্য এবার জানতে চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। আগামী দু’দিনের মধ্যে রাজ্য বার কাউন্সিলকে রিপোর্ট জমা দিতে বলেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।
রাজ্য বার কাউন্সিলকে চিঠি দিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে চেয়েছে:
১) মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বার কাউন্সিলের তালিকা ভুক্ত কিনা?
২) আইনজীবী হিসেবে তার প্র্যাকটিসের বর্তমান স্ট্যাটাস কী? সক্রিয়, নাকি সাসপেন্ডেড, নাকি তার লাইসেন্স বাতিল করা হয়েছে?
৩) মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে তাঁর প্র্যাকটিস স্থগিত রাখার জন্য কোন লিখিত চিঠি বা বিজ্ঞপ্তি জমা দিয়েছিলেন কি না।
৪) আইনজীবী হিসাবে প্র্যাক্টিস পুনরায় শুরু করার জন্য তিনি বার কাউন্সিলের কাছে কোন আবেদন দিয়েছিলেন কি না।
আরও পড়ুনঃ Chingrihata Metro: অবশেষে জট মুক্তি, ১৫ মে দু’দফায় চিংড়িহাটায় মেট্রোর কাজ শুরু
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা নিয়ে বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষন্ড বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট একটি মামলা দায়ের করেন। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সেই মামলার শুনানিতে শাওয়াল করার জন্য আইনজীবীর পোশাকে স্ব শরীরে হাইকোর্টে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি সওয়ালও করেন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে সওয়াল করা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা।
আরও পড়ুনঃ School Education: রাজ্যের স্পনসর্ড স্কুলে বড় প্রশাসনিক বদল
আইনজীবী মহলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর ল প্র্যাকটিসের লাইসেন্স সাসপেন্ড করে বার কাউন্সিল। সবেমাত্র কয়েকদিন হয়েছে, তিনি মুখ্যমন্ত্রী নেই। এই অল্প সময়ের মধ্যে তিনি কি আদৌ বার কাউন্সিলের কাছে তাঁর লাইসেন্স পুনরায় চালু করার আবেদন করেছেন? বার কাউন্সিল কি তাঁকে ছাড়পত্র দিয়েছে? ওই আইনজীবী মহলের দাবি, এত অল্প সময়ের মধ্যে তা সম্ভব নয়। তাই এদিন আইনজীবীর পোশাকে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করাকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করছেন তাঁরা। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্টিসেস স্ট্যাটাস রাজ্য বার কাউন্সিলের কাছে জানতে চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। দু’দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


