Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: তিন বছর পর ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৭ সালের আইপিএলের আগে নেতৃত্বে পরিবর্তন এনে নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের পরই আগামী মরশুমের লক্ষ্য স্পষ্ট করে দিলেন হিটম্যান। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি দলের মালিকপক্ষের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনার কথা জানিয়েছেন তিনি।
মুম্বইয়ের পুরনো ঘরানার ক্রিকেটে ফেরার লক্ষ্য (Rohit Sharma)
অধিনায়কত্বে প্রত্যাবর্তনকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্স তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন তিনি। নীতা আম্বানি এবং আকাশ আম্বানির সঙ্গে আগামী মরশুমের পরিকল্পনা নিয়ে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন হিটম্যান।
রোহিতের কথায়, “মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া বরাবরই আমার কাছে গর্বের। আগামী বছর নিয়ে নীতা ভাবি এবং আকাশের সঙ্গে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল।”
আরও সাফল্যের মুহূর্ত উপহার দিতে চান (Rohit Sharma)
আইপিএলের ২০তম মরশুমকে সামনে রেখে নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রোহিত। তাঁর লক্ষ্য, দলের পরিচিত ঘরানার ক্রিকেটে ফিরে একসঙ্গে লড়াই করা এবং মাঠে খেলাটা উপভোগ করা। সমর্থকদের জন্য আরও আনন্দের মুহূর্ত তৈরি করতে চান তিনি।
রোহিত বলেন, “২০তম মরশুম এবং সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি প্রস্তুত। আমাদের সমর্থকদের উদযাপনের অনেক মুহূর্ত উপহার দিতে চাই। আমাদের মূল লক্ষ্য থাকবে নিজেদের ঘরানার ক্রিকেট খেলা, একসঙ্গে লড়াই করা এবং খেলাটা উপভোগ করা।”
রোহিতের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নীতা আম্বানি (Rohit Sharma)
রোহিতের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই খুশি মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি। ২০১১ সালের নিলামে রোহিতকে দলে নেওয়ার স্মৃতি তুলে ধরে তিনি জানিয়েছেন, সেই সময় থেকেই মুম্বই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন ভারতীয় তারকা।
নীতা আম্বানির কথায়, “২০১১ সালে আমরা রোহিতের জন্য দর হাঁকিয়েছিলাম। সেই মুহূর্ত থেকেই ও আমাদের মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের সদস্য হয়ে যায়। আমার এখনও সেই তরুণ রোহিতের কথা মনে আছে, যে আমাদের দলে যোগ দিয়েছিল। বছরের পর বছর একজন ক্রিকেটার, চ্যাম্পিয়ন, নেতা এবং অসাধারণ পারিবারিক মানুষ হিসেবে ওর বেড়ে ওঠা দেখা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের বিষয়।” একইভাবে রোহিতের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আকাশ আম্বানিও।
পাঁচটি আইপিএল খেতাব (Rohit Sharma)
মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে রোহিত শর্মার অবদান অনস্বীকার্য। ২০১৩ সালের মাঝপথে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই (Rohit Sharma)। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে খেতাব জেতে দল। পাশাপাশি ২০১৩ সালে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-ও জেতে মুম্বই।
২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুম্বইয়ের অধিনায়ক হিসেবে ১৫৮টি আইপিএল ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার মধ্যে ৮৭টিতে জয় পেয়েছে দল, হার ৬৭টি ম্যাচে। চারটি ম্যাচ টাই হয়েছিল, যার মধ্যে দু’টিতে সুপার ওভারে জয় পায় মুম্বই। অধিনায়ক হিসেবে তাঁর জয়ের হার ৫৫.০৬ শতাংশ।
আরও পড়ুন: Mohun Bagan Derby: ডার্বির আগে ফিরলেন মিগুয়েল, সংশয় অভিষেককে নিয়ে
এবার সেই অভিজ্ঞ অধিনায়কের হাত ধরেই নতুন করে সাফল্যের স্বপ্ন দেখছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৭ সালের আইপিএলে রোহিতের নেতৃত্বে পাঁচবারের চ্যাম্পিয়নরা কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেদিকেই নজর ক্রিকেটমহলের।



