Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই-এর চার্জশিটে নাম উঠতেই কলকাতা হাইকোর্টে(Calcutta High court) আগাম জামিনের আবেদন করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ। তাঁদের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁদের নাম জড়ানো হয়েছে। তদন্তে সহযোগিতা করার ইচ্ছা থাকলেও, সিবিআই হঠাৎ করে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করায় আইনি সুরক্ষার প্রয়োজন পড়ে। তাই তাঁরা আদালতের কাছে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।
বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার(Calcutta High court)
২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশের পরই রাতে বেলেঘাটার বাসিন্দা তথা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে অভিজিৎ অভিযোগ করেন, তাঁর বাড়ি এবং পোষ্যদের উপর আক্রমণ করা হচ্ছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিতের পরিবার। এবং সিবিআই তদন্তের দাবি জানান। দীর্ঘদিন শুনানি চলার পর কলকাতা হাইকোর্ট(Calcutta High court) সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
সিবিআই আদালতে চার্জশিট পেশ(Calcutta High court)
সম্প্রতি সেই মামলায় সিবিআই আদালতে চার্জশিট পেশ করে। এবং চার্জশিটে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষের নাম উল্লেখ করে। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৮ জুলাইয়ের মধ্যে তাঁদের হাজিরার নোটিশ পাঠায় সিবিআই।
আরও পড়ুন: SSC 2016 : এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলার শুনানি শেষ! রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট
আগামী ১৬ জুলাই মামলার শুনানি সম্ভাবনা
গ্ৰেফতারের আশঙ্কা থেকেই এবার শাসকদলের দলের বিধায়ক ও দুই কাউন্সিলর আগাম জামিনের আবেদন জানালেন কলকাতা হাইকোর্টে। তিন জনের আইনজীবীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁদের নাম জড়ানো হয়েছে। তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁদের আইনজীবীর আরও দাবি, তিনজনেই তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করতে চান। কিন্তু সিবিআই হঠাৎ করে চার্জশিট দাখিল করায় আগাম আইনি সুরক্ষা নেওয়ার জন্যই হাইকোর্টে(Calcutta High court) আবেদন করা হয়েছে। আগামী ১৬ জুলাই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তিন জনের এই আগাম জামিনের আবেদনের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Democracy in Tollywood: ‘গণতন্ত্র বলে কিছু নেই’, টলিপাড়ার ‘থ্রেট কালচার’ নিয়ে সরব শ্রীলেখা


