Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গরমের থেকে স্বস্তি যেন নিয়ে আসে বর্ষাকাল। কিন্তু বর্ষাকালে বাড়তে পারে রোগের প্রকোপও। খুব তাড়াতাড়ি অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তাই নিজেকে সুস্থ রাখতে মেনে চলুন কিছু সহজ নিয়ম (Monsoon Health Tips)।
বর্ষাকালে নিজেকে সুস্থ রাখুন (Monsoon Health Tips)
বর্ষাকালে শরীরে বাসা বাঁধতে পারে নানান রোগ। পেটের সমস্যা থেকে শুরু করে জ্বর-সর্দি। বারবার অসুস্থ হয়ে পড়লে তার প্রভাব পড়ে সব জায়গায় তাই নিজেকে ফিট রাখতে মেনে চলুন কিছু সহজ নিয়ম। ঘরোয়া টোটকার সাহায্যেও অনেকটাই মোকাবিলা করা যায় বর্ষাকালের অসুখের সাথে। আসুন জেনে নেওয়া যাক কী কী করণীয়।
মরশুমি ফল খান
বর্ষাকালে রোজ একটা করে যেকোনো ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। সেটা মরশুমি ফল হলে আরও ভাল হয়। তবে একটা ফল রোজ খেতেই হবে। ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে পারলে উপকার বেশি। কারণ ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায়। তবে শুধু বর্ষায় নয়, সারাবছর রোজ একটা করে ফল খেতে পারলে সেটা শরীরের জন্য ভাল (Monsoon Health Tips)।

পর্যাপ্ত জল পান করুন
শরীর সুস্থ রাখতে রোজ পর্যাপ্ত পরিমাণ জল পান করা প্রয়োজন তবে তার পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে শরীরের প্রয়োজনীয়তা বুঝে রোজ পর্যাপ্ত জল পান করা দরকার। জল শরীর থেকে বিভিন্ন ক্ষতিকর উপাদান বের করে দিতে সাহায্য করে। তাই পর্যাপ্ত জল পানের অভ্যাস থাকলে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকা যায় বর্ষাকালে।

যেকোনো জায়গা থেকে জলপান না করা
বর্ষাকালে জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই জল সম্পর্কে খুব বেশি সচেতন থাকা দরকার। রাস্তায় যেকোনো জায়গা থেকে জল পান থেকে নিজেকে বিরত রাখুন যদিও সারাবছরই এটা মেনে চললে শরীর সুস্থ থাকবে (Monsoon Health Tips)।
জমা জল এড়িয়ে চলুন
রাস্তায় অনেকদিন ধরে জল জমে থাকলে সেই জল এড়িয়ে চলুন। বর্ষার জমা জল থেকে ব্যাকটেরিয়া সংক্রান্ত ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রবল। একান্ত পা ভিজলে বাড়ি ফিরে ভালভাবে পরিষ্কার করুন পা (Monsoon Health Tips)।
রোজ হালকা এক্সারসাইজ করুন
বর্ষায় ঘন ঘন জ্বর নতুন কোনও ব্যাপার নয়। রোজ হালকা এক্সারসাইজ করুন। তাতে শরীর অনেকটাই ফিট থাকবে। রক্ত সঞ্চালন থেকে শুরু করে শরীরের যেকোনো ব্যাথা বা কষ্ট কমাতে যোগ ব্যায়ামের কোনো বিকল্প নেই (Monsoon Health Tips)।
খাবারে সতর্কতা
বর্ষায় বেশি মশলা দেওয়া খাবার এড়িয়ে যাওয়াই ভাল। এই সময় আমাদের হজম ক্ষমতা কমে যায় তাই যতটা সম্ভব সহজপাচ্য খাবার খান। স্বাস্থ্যকর, সুষম ডায়েট মেনে চলা ভালো। কাঁচা শাকসবজি থেকে ব্যাকটেরিয়াল সংক্রমণ ছড়াতে পারে। তাই শাকসবজি ভাল করে ধুয়ে রান্না করে তবেই খান।
এসব ছাড়াও বর্ষাকালে ত্বক এবং চুলের যত্নও অন্যান্য মরশুমের তুলনায় একটু বেশি করতে পারলে ভাল। চুল ভালভাবে পরিষ্কার করতে হবে। আর ত্বকও পরিষ্কার রাখা প্রয়োজন। নাহলে চুল এবং ত্বকে নোংরা জমে একাধিক সমস্যা দেখা দিতে পারে (Monsoon Health Tips)।


